নভেম্বরের শুরুতেই বৃষ্টির দাপট বাংলা জুড়ে। কালীপুজোর পরেও বৃষ্টি থেকে রেহাই মিলবে না। জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। পাশাপাশি চলতি সপ্তাহ থেকেই একধাক্কায় নামবে তাপমাত্রার পারদ।
2
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির কয়েকটি জায়গায় বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।
3
7
মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
7
এরপর থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে।
5
7
কালীপুজোয়, অর্থাৎ আগামী ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী সোমবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
6
7
অন্যদিকে উত্তরবঙ্গে আজ শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি। বুধবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও শুষ্ক আবহাওয়া থাকবে।
7
7
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতেও বুধবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। উঁচু পার্বত্য এলাকায় ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে।