আপনি যদি কখনও কোনও ভারতীয় খাবারের পদ তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনি জিরা শব্দটির সঙ্গে পরিচিত। এটি ভারতীয় রান্নাঘরে প্রতিদিন ব্যবহৃত অন্যতম জনপ্রিয় একটি মশলা।
2
8
কিন্তু অনেকেই, বিশেষ করে যারা ইংরেজি শিখছেন এবং ভারতীয় খাবারের সঙ্গে সে ভাবে পরিচিত নন, তারা জিজ্ঞাসা করেন, ইংরেজিতে জিরাকে কী বলে?
3
8
জিরাকে ইংরেজিতে কামিন বলে। জিরার বৈজ্ঞানিক নাম হল কামিনাম সাইমিনাম। এটি অ্যাপিসিয়া পরিবারের সদস্য। যে পরিবারে ধনে, পার্সলে এবং গাজরও অন্তর্ভূ্ক্ত। ইংরেজি শব্দ কামিন এসেছে ল্যাটিন শব্দ কামিনাম থেকে। যা আবার গ্রিক শব্দ কাইমিনন থেকে উদ্ভূত।
4
8
জিরাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়। ম্যাককরমিক সায়েন্স ইনস্টিটিউট এর নামকরণ অনুযায়ী, হিন্দিতে জিরা, ইংরেজি এবং ফরাসিতে কামিন, স্প্যানিশে কোমিনো, ইতালীয়তে কামিনো এবং আরব ভাষায় কামৌন বলা হয়।
5
8
জিরার প্রথম পাওয়া গিয়েছিল পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং দক্ষিণ এশিয়া। এটি মানবজাতির জানা প্রাচীনতম মশলাগুলির মধ্যে অন্যতম। ইতিহাস ঘাঁটলে জানা যায়, প্রায় ২০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মিশরে আনুষ্ঠানিক ভাবে জিরার প্রথম ব্যবহার শুরু হয়েছিল।
6
8
সারা বিশ্বে বাণিজ্য প্রসারের সঙ্গে সঙ্গে জিরা ভারতে ছড়িয়ে পড়ে। বর্তমানে ভারত বিশ্বে জিরার বৃহত্তম উৎপাদক এবং ভোক্তা।
7
8
জিরার বীজ ছোট, বাদামী রঙের এবং কিছুটা অর্ধচন্দ্রাকৃতির। এর গন্ধ উষ্ণ, মাটির মতো এবং স্বাদ সামান্য তেতো।
8
8
এগুলিকে তেলে বা শুকনো কড়াইতে ভেজে নেওয়া যায়, যা এদেরকে আরও বাদামের মতো স্বাদযুক্ত ও সুগন্ধময় করে তোলে। ভারতীয় রান্নায় এটি ‘ফোড়ন’ বা ‘তড়কা’ নামে পরিচিত।