শনির সোজা চালে বছর শেষে বাজিমাত করবে ৫ রাশি! পদোন্নতি থেকে আয় বৃদ্ধির যোগ কাদের?
নিজস্ব সংবাদদাতা
৩ নভেম্বর ২০২৬ ১৪ : ২৬
শেয়ার করুন
1
11
১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার ভোর ৫টা নাগাদ শনি মীন রাশিতে মার্গী হবে। প্রায় সাড়ে চার মাস বক্রী থাকার পর শনির এই গতিবদল ঘটতে চলেছে। শনির এই চাল বদলের ফলে লাভবান হবেন একাধিক রাশির জাতকেরা। কারা তাঁরা? ছবি- সংগৃহীত
2
11
বৃষ: শনির মার্গী হওয়ার ফলে বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতি কিংবা বেতনবৃদ্ধির সুযোগ তৈরি হতে পারে। ছবি- সংগৃহীত
3
11
ব্যবসায়ীদের ক্ষেত্রে নতুন চুক্তি, বড় অর্ডার এবং আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পেতে পারেন। দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে সঞ্চয়ের দিকে মন দিতে পারবেন।ছবি- সংগৃহীত
4
11
মিথুন: মিথুন রাশির জাতকদের কর্মজীবনে শনির মার্গী হওয়ার প্রভাব ইতিবাচক হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা নতুন চাকরির সন্ধান করছেন, তাঁরা ভালো সুযোগ পেতে পারেন। ছবি- সংগৃহীত
5
11
কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার সঙ্গে সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। ব্যবসায়ীদের নতুন পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে।ছবি- সংগৃহীত
6
11
তুলা: তুলা রাশির জাতকদের জন্য শনির মার্গী হওয়া বেশ শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতা কিংবা বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে যেতে পারেন। ছবি- সংগৃহীত
7
11
যাঁরা ঋণের বোঝায় জর্জরিত, তাঁদের পরিস্থিতির উন্নতি হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব কিংবা উন্নতির সুযোগ আসতে পারে। স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রেও শৃঙ্খলা ফিরিয়ে আনার ভাল সময় এটি।ছবি- সংগৃহীত
8
11
মকর: মকর রাশির জাতকদের সাহস, আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি নানা কারণে আটকে ছিল, সেগুলি এবার সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাইবোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। ছবি- সংগৃহীত
9
11
ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হবে, যা ভবিষ্যতে লাভের পথ প্রশস্ত করতে পারে। কর্মসূত্রে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। নিজের প্রচেষ্টা ও সিদ্ধান্তের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন।ছবি- সংগৃহীত
10
11
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্য শনির মার্গী হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। সাড়ে সাতির শেষ পর্যায়ে থাকা এই রাশির জাতকেরা ধীরে ধীরে কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন। পারিবারিক ও আর্থিক ক্ষেত্রে পুরনো সমস্যা মেটানোর সুযোগ আসতে পারে। ছবি- সংগৃহীত
11
11
আয়-ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হতে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। তবে হঠাৎ বড় বিনিয়োগ বা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই ভাল।ছবি- সংগৃহীত