সেপ্টেম্বরের শেষে আচমকাই ঠান্ডার আমেজ রাজধানী দিল্লিতে। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৫ বছরে সেপ্টেম্বর মাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা।
2
8
আচমকা তাপমাত্রার পতন কেন? মৌসম ভবন জানাচ্ছে, টানা বৃষ্টি, মেঘলা আকাশ এবং বাতাসে অতিরিক্ত আর্দ্রতার জেরে গত কয়েকদিন ধরেই উত্তর ভারতের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। হু হু করে নেমেছে তাপমাত্রা।
3
8
দিল্লিতে অনেকেই এসি বন্ধ করে দিয়েছেন, পাখাও কমিয়ে চালাতে হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে, তবে কি এটা আগেভাগে শীতের আগমনের ইঙ্গিত? কোনওভাবে এল নিনো যুক্ত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।
4
8
সদ্য বঙ্গোপসাগর থেকে স্থলভাগে প্রবেশ করা একটি দীর্ঘস্থায়ী গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিস্তীর্ণ এলাকায় টানা বৃষ্টি হয়েছে। তার প্রভাবে দেশের একাধিক এলাকায় তাপমাত্রা কমেছে। এই প্রসঙ্গে মুখ খুলেছেন আবহবিদরাও।
5
8
হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘটনাকে আগাম শীতের লক্ষণ হিসেবে দেখার কারণ নেই। এল নিনোর সঙ্গেও এর সরাসরি কোনও সম্পর্ক নেই। একটানা বৃষ্টির প্রভাবেই কমেছে তাপমাত্রা। এমনকী, এর প্রভাব পড়েছে উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানেও।
6
8
মৌসম ভবন জানাচ্ছে, দীর্ঘ সময় ধরে মেঘে ঢাকা আকাশ, বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প এবং একটানা বৃষ্টির কারণে দিনের বেলায় সূর্যের তাপ মাটিতে সেভাবে পৌঁছতে পারেনি। তার ফলেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় নেমে গিয়েছে এবং তৈরি হয়েছে এই অস্বাভাবিক ঠান্ডার পরিস্থিতি।
7
8
আগামী ৩০ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর থেকে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিস্তীর্ণ অংশে রোদের দেখা মিলতে পারে। দিনের তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে।
8
8
ফলে, দিল্লিতে সেপ্টেম্বরের শেষে অস্বাভাবিক ঠান্ডা অনুভূত হলেও এটাকে আগাম শীতের আগমন বলা যাচ্ছে না। এর সঙ্গে এল নিনোর সরাসরি কোনও যোগ নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।