কয়েক দিনের জন্য বাড়ির বাইরে যাচ্ছেন? বেড়াতে, অফিসের কাজে বা অন্য কোনও কারণে দীর্ঘ সময় বাড়িতে থাকবেন না? তাহলে বেরনোর আগে একটি খুব সহজ কাজ করতে পারেন। ফ্রিজারের ভিতরে একটি ১ টাকার কয়েন রেখে যান। এই ছোট্ট কৌশলটি আপনার পরিবারের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করতে পারে।
2
10
অনেকেই জানেন না, বাড়িতে না থাকার সময় বিদ্যুৎ চলে গেলে ফ্রিজারের ভিতরে থাকা বরফ গলতে শুরু করে। পরে বিদ্যুৎ ফিরে এলে সেই জল আবার বরফে পরিণত হয়। বাইরে থেকে দেখলে মনে হবে সবকিছু ঠিক আছে।
3
10
বাস্তবে খাবার একবার গলে যাওয়ার পর আবার জমে গেলে তার গুণমান নষ্ট হতে পারে। বিশেষ করে মাছ, মাংস, দুধ, আইসক্রিম এবং অন্যান্য দ্রুত নষ্ট হওয়া খাবারের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি।
4
10
সমস্যা হল, বাড়ি ফিরে সাধারণভাবে দেখে বোঝার উপায় নেই যে বিদ্যুৎ কতক্ষণ ছিল না বা ফ্রিজারের বরফ গলেছিল কি না। এখানেই কাজে আসে ১ টাকার কয়েনের এই কৌশল।
5
10
পদ্ধতিটি খুবই সহজ। প্রথমে একটি কাপ বা ছোট বাটিতে জল ভরে ফ্রিজারে রেখে দিন। জল পুরোপুরি বরফ হয়ে গেলে তার উপরে একটি ১ টাকার কয়েন রেখে দিন। এরপর নিশ্চিন্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন।
6
10
ফিরে এসে কয়েনটির অবস্থান লক্ষ্য করুন। যদি কয়েনটি বরফের একেবারে উপরে থাকে, তাহলে বুঝতে হবে ফ্রিজারের বরফ গলেনি। অর্থাৎ বিদ্যুৎ গেলেও তা খুব অল্প সময়ের জন্য ছিল বা খাবারের কোনও ক্ষতি হয়নি।
7
10
যদি কয়েনটি বরফের মাঝামাঝি বা নিচের দিকে চলে যায়, তাহলে বুঝতে হবে কোনও এক সময় বরফ গলে জল হয়ে গিয়েছিল। সেই জলের মধ্যে কয়েনটি নিচে নেমে যায় এবং পরে আবার জল জমে বরফ হয়ে যায়। এর অর্থ হল, ফ্রিজারের তাপমাত্রা একসময় নিরাপদ মাত্রার উপরে চলে গিয়েছিল
8
10
বিশেষজ্ঞদের মতে, এমন অবস্থায় ফ্রিজে রাখা কিছু খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ খাবার গলে গেলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বেড়ে যায়। পরে আবার জমে গেলেও সেই ব্যাকটেরিয়া সবসময় নষ্ট হয় না।
9
10
তবে এই কয়েন টেস্ট শতভাগ নির্ভুল নয়। তবুও এটি একটি সহজ এবং কার্যকর উপায়, যা আপনাকে সম্ভাব্য সমস্যার ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকেন বা যাঁদের এলাকায় ঘনঘন বিদ্যুৎ চলে যায়, তাঁদের জন্য এই কৌশল বেশ উপকারী।
10
10
একটি সাধারণ ১ টাকার কয়েনই জানিয়ে দিতে পারে ফ্রিজে রাখা খাবার নিরাপদ আছে কি না। তাই পরের বার বাড়ি থেকে বেরোনোর আগে এই সহজ টিপসটি একবার ব্যবহার করে দেখতে পারেন।