ইরানের শীর্ষ নেতার দায়িত্ব পাওয়ার পরেও সর্বসমক্ষে দেখা যাচ্ছে না মোজতবা খামেনেইকে। যুদ্ধ শুরুর পর থেকে সশরীরে উপস্থিত হয়ে কোনও ভাষণ দেননি, ভিডিওতেও দেখা যায়নি তাঁকে। শুধুমাত্র লিখিত আকারে বিবৃতি দিয়েছেন।
2
7
যা মোজতবার জীবিত থাকা নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিচ্ছে। যদিও ইরানের প্রশাসন একাধিকবার জানিয়েছে, মোজতবা খামেনেই আহত হয়েছেন। তবে তিনি জীবিত আছেন।
3
7
কিন্তু মোজতবা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, তা এখনও জানা যায়নি। যা ঘিরে এখনও ধোঁয়াশায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।
4
7
শুক্রবার নওরোজ চলাকালীনও জনসমক্ষে আসেননি মোজতবা। তাঁর লিখিত বার্তা পেশ করা হয়েছে। ইরানে উৎসবের আবহেও শীর্ষ নেতার দেখা না পাওয়ায়, জল্পনা আরও বাড়ছে।
5
7
Axios-কে দেওয়া সাক্ষাৎকারে এক ইজ়রায়েলি আধিকারিক বলেন, "মোজতবা নির্দেশ দিচ্ছেন বলে আমাদের কাছে কোনও প্রমাণ নেই। অদ্ভুত পরিস্থিতি। আবার উনিই যে সরকার চালাচ্ছেন, তার সপক্ষেও প্রমাণ নেই।"
6
7
'জেরুজালেম পোস্ট' সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনেইর থেকেও ক্ষমতাশালী রেভোলিউশনারি গার্ড কর্পস। সম্ভবত ইরান গার্ডের কথা মতোই কাজ করছেন মোজতবা খামেনেই। তারাই নিয়ন্ত্রণ করছে শীর্ষ নেতাকে।
7
7
অন্যদিকে 'দ্য ওয়াশিংটন পোস্ট'কে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের আধিকারিকরা জানিয়েছেন, "মোজতবা খামেনেই আহত, এবং সব কিছু থেকে বিচ্ছিন্ন। তিনি কোনও মেসেজের উত্তর দিচ্ছেন না।"