বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হল হোয়াটসঅ্যাপ। গত ২৬ মার্চ হোয়াটসঅ্যাপের তরফে একাধিক নতুন আপডেট আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল আপনার জন্য এবার মেসেজ লিখবে এআই। হ্যাঁ, কোনও ব্যক্তিগত চ্যাটে এআই দ্বারা বা তার সাহায্যে লেখা মেসেজের অপশন পাওয়া যাবে। ছবি- সংগৃহীত
2
7
শুধু তাই নয়, এই আপডেটে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে ওয়ান ট্যাপ স্টোরেজ ম্যানেজমেন্ট। এসেছে স্টিকার সাজেশনের সুবিধাও। ছবি- সংগৃহীত
3
7
তবে এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, এআইয়ের সাহায্যে মেসেজ লেখার এই ফিচার প্রথমবার গত বছর অগাস্ট মাসে আনা হয়েছিল। ছবি- সংগৃহীত
4
7
কী সুবিধা হবে এই আপডেটের সাহায্যে? ব্যবহারকারীরা চাইলে তাঁদের মেসেজের টোন অ্যাডজাস্ট করতে পারবেন এআইয়ের সাহায্যে। আবার মেসেজটিকে ঘুরিয়ে অন্য ভাবেও লিখতে পারবেন। ছবি- সংগৃহীত
5
7
শুধুই কি তাই? এবার আপনাকে কেউ মেসেজ করলে, আপনি সেটার উত্তর ভাবার আগে এআই আপনাকে একটি সম্ভাব্য উত্তর সাজেস্ট করে দেবে। ফলে আপনার নতুন করে মেসেজ লেখা, বা ভাবার খাটনি কমে যাবে। ছবি- সংগৃহীত
6
7
তবে এখনও সর্বত্র হোয়াটসঅ্যাপের এই ফিচার উপলব্ধ হয়নি। কিন্তু জানা গিয়েছে, রোল আউট শুরু হয়ে গিয়েছে। শীঘ্রই সব জায়গায় এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ছবি- সংগৃহীত
7
7
এতে কি নিরাপত্তায় কোনও সমস্যা হবে? জানা গিয়েছে, এআইয়ের সাহায্যে মেসেজের উত্তর লিখলেও ব্যক্তিগত চ্যাট গোপন থাকবে। নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা হবে না।ছবি- সংগৃহীত