রাজ্যে আপাতত নতুন করে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। ফলে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ভোরের দিকে বা রাতে সামান্য শিরশিরানি থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে ভ্যাপসা গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
3
5
গরম বাড়লেই জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ৩৫ ডিগ্রির গণ্ডি স্পর্শ করলেই কালবৈশাখীর অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে কবে এই পরিস্থিতি হবে তা এখনই নিশ্চিত করেনি হাওয়া অফিস।
4
5
উত্তরবঙ্গের জেলাগুলিতেও এখন হালকা শীতের আমেজ রয়েছে। তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হবে না। মার্চের প্রথম সপ্তাহ থেকেই উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করবে। তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে রাজ্য়ের উত্তরের জেলাগুলোতে।
5
5
দোল পূর্ণিমায় কেমন থাকবে আবহাওয়া? রঙের উৎসব বা দোল পূর্ণিমার আবহাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে কৌতূহলের শেষ নেই। প্রাথমিক পূর্বাভাস অনুসারে, দোলের দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভ্যাপসা গরমের দাপট থাকবে। অর্থাৎ, মনোরম বসন্তে নয়, বরং ঘর্মাক্ত পরিস্থিতির মধ্যেই রাজ্যবাসীএবার রঙের উৎসবে মাতবে।