আয়কর দিয়েছেন। কিন্তু এখনও রিটার্ন পাননি। প্রায় তিন মাস হতে চলল। এই অবস্থায় কী করবেন?
2
7
চিন্তার কিছু নেই। কেন্দ্র ইতিমধ্যেই সংসদে জানিয়েছে, অন্তত ২৪ লক্ষ লোকের রিটার্ন বাকি রয়েছে।
3
7
অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রযুক্তিগত কিছু ত্রুটি ও আয়কর দপ্তরের স্ট্রুটিনির কারণে এই বিলম্ব।
4
7
যদিও প্রশ্ন উঠেছে প্রবীণ নাগরিকদেরই নাকি রিটার্ন পেতে দেরি হচ্ছে। সেক্ষেত্রে যুক্তি হিসেবে বলা হয়েছে, ডেটা বিশ্লেষণের জন্য এই বিলম্ব। যা অনিচ্ছাকৃত।
5
7
সরকার আরও জানিয়েছে, যাদের বিদেশে সম্পত্তি রয়েছে তাদের ক্ষেত্রেই মূলত এই দেরি হচ্ছে।
6
7
সরকার জানিয়েছে, পোর্টালে আপনার রিটার্ন সঠিকভাবে দাখিল হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য। আয়কর দপ্তর থেকে কোনও মেল এলে তার জবাব দিতে বলা হয়েছে দ্রুত। রিফান্ডের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সঠিকভাবে লিঙ্ক আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
7
7
সরকার জানিয়েছে, হয়ত প্রক্রিয়াটা আরও কিছুদিন চলবে। ফলে রিটার্ন পেতে হয়ত আরও একটু দেরি হবে। তবে রিটার্ন পাবেনই। এই নিশ্চয়তা সরকার দিচ্ছে।