রান্নার গ্যাস বা এলপিজি ছাড়া আমজনতার জীবন ভাবাই অসম্ভব। একদিকে এই গ্যাস যেমন আমাদের জীবনকে সহজ করে তুলেছে, অন্যদিকে সামান্য অসাবধানতায় তা ডেকে আনতে পারে বড় বিপদও।
2
15
তাই গ্যাসের পাইপ নির্বাচনের ক্ষেত্রে সবসময় সতর্কতা জরুরি। অনেকেই খেয়াল করেছেন, রান্নার গ্যাসের পাইপ সাধারণত কমলা রঙের হয়, সবুজ বা স্বচ্ছ পাইপ খুব একটা দেখা যায় না। কিন্তু এর আসল কারণটা অনেকেই জানেন না।
3
15
বিশেষজ্ঞদের মতে, রান্নার গ্যাসের পাইপ কেনার সময় তার রঙের চেয়েও বেশি নজর দেওয়া উচিত তার গুণমানের ওপর। পাইপটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা আইএসআই এবং এলপিজি অনুমোদিত কিনা, সেটাই আসল কথা।
4
15
আমাদের ঘরে ঘরে যে কমলা রঙের রাবার বা পিভিসি-কোটেড পাইপ দেখা যায়, তা বিশেষভাবে এলপিজি-র উচ্চ চাপ সহ্য করার জন্যই তৈরি। এই পাইপগুলো দীর্ঘস্থায়ী এবং মজবুত হয়। যদি এতে আইএসআই চিহ্ন থাকে, তবে এটি গৃহস্থালির ব্যবহারের জন্য সম্পূর্ণ নিরাপদ।
5
15
বাজারে অনেক সময় সবুজ রঙের গ্যাসের পাইপও দেখতে পাওয়া যায়। কোনও কোনও প্রস্তুতকারক সংস্থা নিজেদের ব্র্যান্ড বোঝাতে এই রঙ ব্যবহার করে।
6
15
সাধারণত জল বা হাওয়া চলাচলের জন্য স্বচ্ছ পাইপ ব্যবহার করা হয়। এই ধরনের পাইপ রান্নার গ্যাসের সিলিন্ডারে ব্যবহার করা একেবারেই অনুচিত। কারণ, এগুলোর বেশিরভাগেরই এলপিজি পরিবহণের ছাড়পত্র থাকে না। তাই ভালো করে যাচাই না করে এই পাইপ ভুলেও গ্যাস সংযোগে লাগাবেন না।
7
15
বাড়ির নিরাপত্তার কথা ভাবলে বিশেষজ্ঞরা সবসময় আইএসআই-চিহ্নিত, এলপিজি-অনুমোদিত কমলা রঙের স্টিল ব্রেডেড পাইপ ব্যবহার করার পরামর্শ দেন।
8
15
এই পাইপগুলোর ভেতরে স্টিলের তারের একটা আস্তরণ থাকে। ফলে ইঁদুরে কাটার ভয় থাকে না, আবার তা তাপ ও ক্ষয়ক্ষতিও সহজে প্রতিরোধ করতে পারে। সাধারণ পাইপের চেয়ে এটি অনেক বেশি নিরাপদ।
9
15
রান্নাঘরকে দুর্ঘটনা মুক্ত রাখতে সিলিন্ডারের পাইপ নিয়ে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলা জরুরি।
10
15
গ্যাসের পাইপটি নিয়মিত পরীক্ষা করুন। পাইপের গা চটচটে বা নরম হয়ে গেলে, কিংবা কোথাও কোনও ফাটল বা কাটার দাগ দেখলে অবহেলা করবেন না।
11
15
পাইপ সামান্য ক্ষতিগ্রস্ত হলেও তা অবিলম্বে বদলে ফেলুন। সাধারণত সুরক্ষার খাতিরে নির্দিষ্ট সময় অন্তর পাইপ বদলে ফেলা বুদ্ধিমানের কাজ।
12
15
প্রয়োজনের চেয়ে বেশি লম্বা পাইপ ব্যবহার করবেন না। পাইপ যেন সবসময় গ্যাস ওভেন বা অন্য কোনও উত্তপ্ত অংশ থেকে দূরে থাকে।
13
15
পাইপের কোনও অংশ নষ্ট হলে নিজে কেটে ছেঁটে আবার ওভেনের সঙ্গে জুড়ে দেওয়ার ভুল চেষ্টা করবেন না। এতে লিকেজের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
14
15
যদি ঘর জুড়ে গ্যাসের গন্ধ পান, তবে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিন। দ্রুত খবর দিন গ্যাস এজেন্সির মেকানিককে।
15
15
সামান্য একটু নজরদারি আপনার পরিবারকে সম্পূর্ণ সুরক্ষিত রাখবে৷