ভারতীয়দের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি এই আধার কার্ড। সম্প্রতি চর্চায় উঠে এসেছে পিভিসি আধার কার্ড। অনেকেই এটি নিচ্ছেন। কিন্তু বিষয়টা কী? সবার জন্যই কি এটা জরুরি? জেনে নিন সমস্ত তথ্য। ছবি- সংগৃহীত
2
7
পিভিসি আধার কার্ড হল একটি টেকসই, ওয়ালেট বা পার্সে সহজেই রাখা যাবে আধার কার্ডের তেমন ভার্সন। এটি পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। ছবি- সংগৃহীত
3
7
পিভিসি আধার কার্ড বর্তমানে ভারতে জনপ্রিয় হচ্ছে স্মার্ট কার্ডের মতো দেখতে হওয়ার দরুন এবং সহজেই সেটা ক্যারি করা যায় বলে। কিন্তু এটা কি গুরুত্বপূর্ণ? ছবি- সংগৃহীত
4
7
না। পিভিসি আধার কার্ড থাকতেই হবে বা লাগবেই, এমন কোনও ব্যাপার নেই। কিন্তু এর চাহিদা বাড়ছে টেকসই বলে। এবং সহজেই ব্যাগ, পার্স, ওয়ালেটে রাখা যায়। সহজেই নষ্ট হয় না। ছবি- সংগৃহীত
5
7
আধার কার্ডের সমস্ত ধরন ভারতে ভ্যালিড। সেটা পেপারের তৈরি থেকে শুরু করে ই-আধার, মোবাইল অ্যাপ, পিভিসি যা খুশি হতে পারে। ছবি- সংগৃহীত
6
7
কী ভাবে অ্যাপ্লাই করবেন? বা পাবেন? এম আধার অ্যাপ্লিকেশন বা ইউআইডিএআইয়ের ওয়েবসাইটে গিয়ে অর্ডার আধার পিভিসি কার্ড অপশনে ক্লিক করুন। মাত্র ৭৫ টাকার বিনিময়ে এটা পেয়ে যাবেন বাড়ি বসে। ছবি- সংগৃহীত
7
7
তবে আধার কার্ডের তথ্য সবসময় আপডেট রাখবেন কারণ এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। এটি প্রাথমিক পরিচয় পত্র হিসেবে কাজ করে। এছাড়া যে কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা, ইত্যাদিতেও কাজে লাগে। ছবি- সংগৃহীত