অক্টোবরের পর নভেম্বরেও দেশজুড়ে একটানা ব্যাঙ্ক বন্ধ থাকবে। নভেম্বর মাসেও উৎসবের আবহ। পাশাপাশি রয়েছে সাপ্তাহিক ছুটির দিন। সবমিলিয়ে একটানা ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত থাকবে।
2
7
নভেম্বরে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, আগেভাগেই ছুটির তালিকা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ছুটির তালিকা অনুযায়ী, নভেম্বর মাসে ১৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। তবে সব শহরে নয়।
3
7
দেশের বিভিন্ন শহরে আঞ্চলিক উৎসব ও পার্বণের কারণে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। একনজরে দেখে নিন, নভেম্বরে ব্যাঙ্কে ছুটির তালিকা।
4
7
১ নভেম্বর, ৮ নভেম্বর, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর হল রবিবার, ওই দিন দেশজুড়ে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর পাশাপাশি মাসের দ্বিতীয় শনিবার ৮ নভেম্বর এবং চতুর্থ শনিবার ২৮ নভেম্বরেও দেশের সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে।
5
7
৯ নভেম্বর, সোমবার গোবর্ধন পুজো, বিশ্বকর্মা দিবস উপলক্ষে চণ্ডীগড়, মধ্যপ্রদেশে সহ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১০ নভেম্বর, মঙ্গলবার বলি প্রতিপদ, বিক্রম সম্বত নববর্ষ, গুজরাতি নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্র, গুজরাট-সহ সংশ্লিষ্ট রাজ্যগুলোতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
6
7
১১ নভেম্বর, বুধবার ভাইফোঁটো (ভাই দুজ), ভাতৃদ্বিতীয়া ও চিত্রগুপ্ত জয়ন্তী কয়েকটি রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৬ নভেম্বর, সোমবার ছট পুজো উপলক্ষে নির্দিষ্ট কিছু রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক।
7
7
২৩ নভেম্বর, সোমবার মেঘালয়ে সেং কুট স্নেম উপলক্ষে ছুটি থাকবে ব্যাঙ্কে। ২৪ নভেম্বর, মঙ্গলবার গুরু নানক জয়ন্তী ও কার্তিক পূর্ণিমা (নির্দিষ্ট কিছু রাজ্যে) ও অসমে লাচিত দিবস উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।