ঘুমের মধ্যে হাঁটার মত ভয়ঙ্কর অভ্যেস অনেক মানুষেরই আছে। এটি কোনও অলৌকিক ‘নিশির ডাক’ নয়। আদতে এটি এক ধরনের শারীরিক সমস্যা।
2
8
তথ্য অনুযায়ী, পৃথিবীর আর কোনও প্রাণী নয়, কেবল মানুষই ঘুমের ঘোরে হাঁটতে পারে। পরিসংখ্যান বলছে, প্রায় ২ শতাংশ প্রাপ্তবয়স্ক এবং ১৫ শতাংশ শিশু জীবনে অন্তত একবার এই সমস্যায় ভোগে।
3
8
বিশেষজ্ঞদের মতে, এই সমস্যাটি বংশগত। অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত ঘুমই এর প্রধান কারণ।
4
8
ঘুমের মধ্যে মানুষ চোখ খোলা রেখেই হাঁটাহাঁটি করা, কথা বলা, জামাকাপড় পরা বা খাবার খাওয়ার মতো কাজ করতে পারে।
5
8
এমনকী গাড়ি চালানো বা জানালা দিয়ে লাফ দেওয়ার মতো মারাত্মক ঝুঁকিও তৈরি হয়। অথচ পরদিন সকালে এর কিছুই তাঁদের মনে থাকে না।
6
8
এর কিছু প্রতিকারের উপায়ও আছে৷ নির্দিষ্ট সময়ে ঘুমোনো ও ঘুম থেকে ওঠার অভ্যেস তৈরি করুন। রাতে ঘুমোতে যাওয়ার আগে মোবাইল-টিভি এড়িয়ে চলুন।
7
8
মন শান্ত রাখতে বই পড়ুন বা হালকা ব্যায়াম করুন। ধারালো জিনিস দূরে রাখুন। দরজা-জানালা বন্ধ রাখা ও সিঁড়িতে সেফটি গেট লাগানো জরুরি।
8
8
সপ্তাহে একাধিকবার এমনটা ঘটলে বা আচরণ বিপজ্জনক মনে হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন।