প্রেমের সম্পর্ক হোক বা বিয়ে, সম্পর্ক দীর্ঘদিন টিকিয়ে রাখাই এখন চ্যালেঞ্জ। দু'জন মানুষ অনেক আশা-ভরসা নিয়ে সম্পর্ক শুরু করলেও কিছুদিন যেতে না যেতেই সম্পর্কে বিচ্ছেদের মেঘ জমছে৷
2
15
সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি শব্দবন্ধ- অ্যালপাইন ডিভোর্স। সমাজমাধ্যমে অনেকেই ভাগ করে নিয়েছেন এই বিচ্ছেদের গল্প।
3
15
3. এই আলপাইন ডিভোর্সে ((Alpine divorce) সঙ্গীকে নির্জন বন্য প্রান্তরে ফেলে চলে যাওয়ার কথা বলা হচ্ছে৷ স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই বিচ্ছেদ কি নিছক রসিকতা, নাকি এর নেপথ্যে রয়েছে কোনও ভয়ংকর সত্যি৷
4
15
এই বিচ্ছেদে কোনও আইনি পদক্ষেপ থাকে না। আদতে এটি একপ্রকার অপশব্দ৷ যা নির্মমভাবে সম্পর্ক শেষের ইঙ্গিত দেয়৷ এই বিচ্ছেদ প্রক্রিয়ায় পাহাড়ে ট্রেকিংয়ের সময় হোক বা ঘন অরণ্যের মধ্যে সঙ্গীকে দুর্গম আর প্রাণঘাতী এলাকায় একা ফেলে রেখে চলে যাওয়া হয়৷
5
15
অর্থাৎ আপনার সঙ্গে আপনার সঙ্গীর মতান্তর বা মনান্তরের কারণে যদি সম্পর্কের অবনতি হয়, এবং আপনার সঙ্গী আপনার থেকে আলপাইন ডিভোর্স চান, তাহলে ঘুরতে গিয়ে অচেনা অজানা জায়গায় হঠাৎ তিনি হারিয়ে যাবেন আপনাকে একা করে দিয়ে৷ অচেনা জায়গায় শারীরিক এবং মানসিক ভাবে বেঁচে থাকার লড়াই তখন শুধুই আপনার একার৷
6
15
আলপাইন শব্দটির অর্থ উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চল। আলপাইন ডিভোর্স শব্দবন্ধটি
অভিধানে নেই৷ এটি সমাজমাধ্যমের ট্রেন্ড৷
7
15
বাস্তব ডিভোর্স পদ্ধতিতে এর কোনও ভিত্তি না থাকলেও এর সঙ্গে সম্পর্কিত চিত্রকল্প ভয়াবহ। কিন্তু প্রশ্ন উঠছে, সত্যিই কি কেউ কাউকে এভাবে মৃত্যুর মুখে ফেলে আসতে পারে?
8
15
আলপাইন ডিভোর্স নিয়ে এখন চর্চা হলেও এর উৎস অনেক গভীরে৷ ১৮৯৩ সালে রবার্ট বার 'অ্যান অ্যালপাইন ডিভোর্স' নামে একটি ছোটগল্প লিখেছিলেন৷
9
15
9. এই গল্পে দেখা যায় স্বামী স্ত্রীকে সুইস আল্পসে ছুটি কাটাতে নিয়ে যান এবং পাহাড়চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন৷ এখানেই রোম্যান্টিক অনুভূতি নিমেষে রহস্যে বদলে যায়৷ এত বছর পরে সেই রহস্যময় নির্মম শব্দবন্ধ ফিরে এসেছে অপশব্দ হিসাবে৷
10
15
10. সমাজমাধ্যমে এই ধরনের কিছু বিচ্ছেদের গল্প দেখা যাচ্ছে৷ বহু মহিলা সম্পর্কে থাকাকালীন যে ভয়াবহ মানসিক অত্যাচারের সম্মুখীন হয়েছেন সেই কথা প্রকাশ করেছেন৷ পুরুষরা প্রেমের সম্পর্কে থেকে কীভাবে মহিলাদের উপর মানসিক নির্যাতন করেন সেই কথাই ফুটে উঠেছে সমাজমাধ্যমের পাতায়৷ বহু মহিলাই পুরুষের এই আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।
11
15
11. একজন মহিলা ব্যক্তিগত জীবনের ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, আমি হাইকিং করে নিজেকে আপ্রাণ টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর আমার সঙ্গী যাঁর সঙ্গে আমি সিচুয়েশনশিপে ছিলাম সে আমার থেকে বহু দূরে৷
12
15
এই ভিডিয়ো দেখে অনেকেই এই ঘটনাকে আলপাইন ডিভোর্স নাম দিয়েছেন৷ এবং মহিলাদের উদ্দেশ্যে লিখেছেন, সব সময় নিজের ভাল থাকার পরিকল্পনা করে রাখতে হবে৷
13
15
হঠাৎ কেন এই বিচ্ছেদ নিয়ে এত চর্চা হচ্ছে? আলপাইন ডিভোর্স প্যানডেমিকের পরে নতুন করে চর্চায় এসেছে৷ এটি অপরাধ হিসাবেই গণ্য করা হয়৷ সমাজমাধ্যমে হাইকিং হরর হ্যাশট্যাশ এবং অ্যালপাইন ডিভোর্স হ্যাশট্যাগ ট্রেন্ডিং।
14
15
মজার ছলে সুরক্ষার কথাও উঠে আসছে এই সমস্ত পোস্টে৷ মহিলারা তাদের কষ্ট আঘাতের কথা প্রকাশ্যে বলছে৷ মনোবিজ্ঞানের দিক থেকে এটি একইসঙ্গে ভীতি এবং একাকীত্ব বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট।
15
15
মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশী নামক এক ব্যক্তির খুনের ঘটনা নিয়ে সম্প্রতি হইচই শুরু হয়েছিল৷ নববিবাহিত দম্পতি সোনম রঘুবংশী আর রাজা রঘুবংশী ঘুরতে গিয়েছিলেন৷ সেখানেই রাজা রঘুবংশীকে খুন করা হয়৷ তারপর থেকেই অ্যালপাইন ডিভোর্স নিয়ে বিস্তর চর্চা হচ্ছে৷