কূটনৈতিক বা সরকারি কাজের সূত্রে বিদেশগামী যাত্রীদের জন্য ইস্যু করা হয় নতুন পাসপোর্ট। লাল প্রচ্ছদের “টাইপ ডি” বা 'কূটনৈতিক পাসপোর্ট'।
2
10
সাধারণ নাগরিকদের নীল প্রচ্ছদের পাসপোর্টের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা।
3
10
এই পাসপোর্ট থাকলে ভিসামুক্ত সফর, ইমিগ্রেশনে দ্রুত পরিষেবা এবং বিদেশে বিশেষ কূটনৈতিক ইমিউনিটি পাওয়া যায়। এ ছাড়া, নিযুক্ত দেশ ছাড়া অন্য কোনো দেশের আয়ের ওপর কর দিতে হয় না।
4
10
এবার প্রশ্ন হল, এই বিশেষ পাসপোর্ট কারা পাবেন? ভারতীয় পররাষ্ট্রসেবা (আইএফএস) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের আধিকারিকরা।
5
10
এছাড়া পাবেন, সরকারের অনুমোদন সাপেক্ষে ওই আধিকারিকদের ওপর নির্ভরশীল পরিবার।
6
10
সরকারি প্রতিনিধি হিসেবে বিদেশগামী কর্মকর্তারাও পাবেন এই 'টাইপ ডি' পাসপোর্ট।
7
10
কীভাবে আবেদন? প্রথমে, ‘পাসপোর্ট সেবা’ পোর্টালে গিয়ে অ্যাকাউন্ট খুলে “Apply for Diplomatic/ Official Passport”-এ আবেদন জমা দিন।
8
10
তারপর, আবেদনপত্রের প্রিন্ট-আউট নিয়ে প্রয়োজনীয় নথি সহ দিল্লির কনস্যুলার অফিস বা নিকটবর্তী পাসপোর্ট অফিসে জমা দিন।
9
10
মনে রাখা জরুরি, এই পাসপোর্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথিগুলো হল- আপনার অফিসিয়াল পরিচয়পত্র, ফরোয়ার্ডিং অফিসার ও দপ্তরপ্রধানের চিঠি, পলিটিক্যাল ক্লিয়ারেন্স এবং পুরোনো পাসপোর্ট বা ‘সেফ কাস্টডি’ শংসাপত্র।
10
10
অবসর নেওয়ার ৬ মাসের মধ্যে সফর হলে অফিসে পাসপোর্ট ফেরানোর মুচলেকা লাগবে।