পয়লা আগস্ট থেকেই লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে। আজ 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীরাও ৩০০০ টাকা পেতে পারেন।
2
10
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই একধাক্কায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বিধবারা মাসে মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবেন।
3
10
পাশাপাশি 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের তুলনায় 'অন্নপূর্ণা যোজনা'র অধীনে দ্বিগুণ ভাতা পাবেন বাংলার মহিলা। জুলাই থেকেই এক কোটির বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।
4
10
কিন্তু আপনি কি 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা ও বিধবা ভাতার ১৫০০ টাকা একসঙ্গে পাবেন? সমাজমাধ্যমেও যা ঘিরে জল্পনা ছড়িয়েছে। বিভ্রান্তি সৃষ্টি হতেই সরকারের তরফে স্পষ্ট উত্তর দেওয়া হল।
5
10
সরকারি নিয়ম অনুযায়ী, কেউ একসঙ্গে দু'টি সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। শর্ত অনুযায়ী, যেকোনও একটি সরকারি প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
6
10
আপনি যদি বিধবা ভাতার জন্য আবেদন করেন, তাহলে 'অন্নপূর্ণা যোজনা' প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। আবার 'অন্নপূর্ণা যোজনা'র সুবিধা পেলে, বিধবা ভাতার জন্য আবেদন করতে পারবেন না।
7
10
'অন্নপূর্ণা যোজনা'য় নাম নথিভুক্তের জন্য একাধিক শর্ত রয়েছে। 'অন্নপূর্ণা'য় আবেদনকারীদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। তাঁকে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং ভারতের নাগরিক হতে হবে। এছাড়াও আরও একাধিক শর্ত রয়েছে।
8
10
অন্যদিকে বিধবা ভাতার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। কমপক্ষে ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাসের প্রমাণ থাকতে হবে।
9
10
পাশাপাশি বিধবা ভাতার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ৬০ বছর হতে হবে। তাঁরা ইন্দিরা গান্ধী জাতীয় বিধবা পেনশন প্রকল্পের সুবিধাও পাবেন।
10
10
অর্থাৎ কেউই একসঙ্গে দু'টি প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। যেকোনও একটিতেই নাম নথিভুক্ত করা যাবে। ৩০ আগস্ট পর্যন্ত 'অন্নপূর্ণা যোজনা'র আবেদন প্রক্রিয়া চলবে। এখনও আবেদন না করলে, হাতে আরও চার সপ্তাহ রয়েছে।