মার্চের শেষে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কিন্তু সন্ধ্যার পরেই দুর্যোগের ঘনঘটা। গত সপ্তাহেও বাংলা জুড়ে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। চলতি সপ্তাহেও দুর্যোগ থেকে রেহাই মিলবে না।
2
13
মার্চের শেষ পর্যন্ত কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতাও। কিন্তু কেন একটানা কালবৈশাখীর তাণ্ডব?
3
13
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরপর দু'টি পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রভাব ফেলতে শুরু করেছে। প্রথম পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুরু হবে ২৬ মার্চ থেকে। এরপর ২৭-২৮ মার্চ এবং ২৯-৩১ মার্চের মধ্যে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরির সম্ভাবনা রয়েছে।
4
13
পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই বাংলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
5
13
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
6
13
আগামিকাল বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।
7
13
আগামী শুক্রবার, শনিবার টানা দু'দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
8
13
শুক্রবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কমলা সতর্কতা জারি রয়েছে। ওইদিন বাকি জেলাগুলিতে এবং শনিবার সব জেলায় হলুদ সর্তকতা জারি রয়েছে।
9
13
আগামী রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে।
10
13
আগামী সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
11
13
আজ ও আগামিকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট কম থাকবে। যদিও বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে।
12
13
আগামী শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি কমলা সতর্কতা।
13
13
আগামী শনিবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।