তৃণমূল সরকারের আমলে ‘দুয়ারে সরকার’ প্রকল্প শুরু করা হয়েছিল মানুষের কাছে সকল সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য।
2
7
রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে শুরু করা হয়েছে ‘জনকল্যাণ শিবির’। প্রথমবারেই প্রবল জনপ্রিয়তা লাভ করে সরকারি উদ্যোগটি। তাই নতুন রূপে, নতুন সাজে ফের শুরু হতে চলেছে ‘জনকল্যাণ শিবির’।
3
7
এর নাম পাল্টে রাখা হয়েছে ‘সেবা সেতু অভিযান’। আগামী ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে এই বিশেষ শিবির পরিচালিত হবে। এখন প্রশ্ন, এই শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাবে জেনে নিন।
4
7
‘সেবা সেতু অভিযান’-এ পিএম কিষাণ যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, মাটির হেলথ কার্ড, কৃষি পরিকাঠামো ফান্ড থেকে শুরু করে শিক্ষাশ্রী ও জয় জোহার, পিএম স্বনিধি, অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বেটি বাঁচাও যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুবিধা মিলবে।
5
7
এগুলি ছাড়াও, আয়ুষ্মান ভারত, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী জন ধন যোজনা, পিএম সুরক্ষা বিমা যোজনা, পিএম জীবনজ্যোতি বিমা যোজনা, অটল পেনশন যোজনা, মুদ্রা ঋণের সুবিধা পাবে সাধারণ মানুষ।
6
7
এর পাশাপাশি মাছ চাষ ও খাদ্য সরবরাহ, অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগ, অর্থ ও ব্যাঙ্কিং বিভাগ, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন, স্বরাষ্ট্র ও শ্রম বিভাগ, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প, ভূমি ও সংখ্যালঘু কল্যাণ বিভাগ, বিদ্যুৎ, পঞ্চায়েত ও কারিগরি শিক্ষা বিভাগের নানা প্রকল্পের সুবিধা মিলবে।
7
7
শিবিরে কোনও প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ছবি, ব্যাঙ্ক পাসবই, জাতিগত শংসাপত্র (প্রযোজ্য হলে), জমির নথির (প্রযোজ্য হলে) মতো বেশ কিছু নথি সঙ্গে নিয়ে যাওয়া উচিত।