পুজোর মুখেই নতুন খবর। এবার পুজোর আগে রেশন উপভোক্তাদের জন্য বিরাট ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী।
2
5
এবার পুজো উপলক্ষে রেশনে দেওয়া হবে ময়দা ও চিনি। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানান, পুজোর সময় রেশন প্রাপকদের আলাদাভাবে চিনি ও ময়দা দেওয়া হবে। পাশাপাশি তিনি এও আশ্বাস দিয়েছেন যে, আগের থেকে উন্নত মানের চিনি রেশনে দেওয়ার হবে।
3
5
বঙ্গে রেশনে কার্ডের ধরন অনুসারে সাধারণত দেওয়া হয় চাল, গম বা আটা। অশোক কীর্তনীয়া এই বিশেষ উপহার প্রসঙ্গে বলেন, পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছিলেন রাজ্যে ক্ষমতায় আসুক বিজেপি। তারা পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় এনেছেন। তাই এখন তাদের দায়িত্ব মানুষের ন্যূনতম চাহিদাগুলো মেটানো। সেটাই করবে সরকার।
4
5
এতদিন রেশনে চাল, গম বা আটা দেওয়া হত, চিনি এবং ময়দা মিলত না।
5
5
এছাড়া রাজ্যের তরফে জানান হয়েছে যে, বাংলার ৯টি জেলায় জাতীয় প্রকল্পের আওতাধীন রেশন গ্রাহকরা আগামী দিনে আরও উন্নত মানের চাল পাবেন। ভাঙা চালের অনুপাত অনেক কম থাকবে।