বাংলায় বাতিল হতে চলেছে কয়েক লক্ষ রেশন কার্ড। বিনামূল্যে রেশন বন্টনে দুর্নীতি রুখতেই এবার কড়া পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার।
2
13
তবে শুধুমাত্র বাংলায় নয়। গোটা দেশেই রেশন কার্ড পুনরায় যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে চলেছে। এর ফলে কয়েক কোটি রেশন কার্ড বাতিল হতে চলেছে।
3
13
সমস্ত সরকারি প্রকল্পের মতোই বিনামূল্যে রেশন বন্টনের আগেও নথিপত্র যাচাইয়ের পদক্ষেপ করা হচ্ছে। রেশন কার্ডধারীদের সমস্ত নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইয়ের পর যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করা হবে।
4
13
শুধুমাত্র তাইই নয়, রাজ্যে এবার চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া জানিয়েছেন, রেশনের কাজে দুর্নীতি রুখতেই স্মার্ট রেশন ব্যবস্থা চালু হতে চলেছে রাজ্যে।
5
13
খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন, স্মার্ট রেশন ব্যবস্থা চালু হলে অনলাইনেই রেশন বন্টনের সমস্ত কাজ হবে। এর আগেই কয়েক লক্ষ রেশন কার্ড বাতিল হতে পারে।
6
13
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, দেশে প্রায় ছয় কোটি রেশন কার্ডধারীর নথিপত্র যাচাইয়ের পর অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এঁরা আর বিনামূল্যে, স্বল্পমূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।
7
13
অন্যান্য রাজ্যের মতো বাংলা থেকেও প্রায়
সাড়ে ১৭ লক্ষের নাম রেশন কার্ডের তালিকা থেকে বাদ যেতে পারে। এরাও অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
8
13
কিন্তু কেন রেশন কার্ড বাতিল করা হবে জানেন? বাতিলের তালিকায় আপনিও থাকতে পারেন। সরকারের দেওয়া কয়েকটি শর্ত পূরণ না হলেই, আপনার রেশন কার্ড বাতিল করা হবে।
9
13
যেমন, ভোটার তালিকায় নাম না থাকলে, এসআইআর-এর পর ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে, সিএএ-তে আবেদন না করলে, সিএএ-তে আবেদনের পর তালিকায় নাম না থাকলে আপনার রেশন কার্ড বাতিল করা হবে।
10
13
সরকারি চাকরি করলে, সরকারের পেনশন পেলে, কেন্দ্রীয় সরকারি কর্মীদের রেশন কার্ড বাতিল করা হবে। পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হবে।
11
13
শহরে বসবাসকারীদের তিন থেকে চারটি পাকা ঘরের বাড়ি থাকলেও রেশন কার্ড বাতিল করা হবে। চার চাকার গাড়ি, এসি, ইন্টারনেট কানেকশন-সহ কম্পিউটার, ল্যাপটপ, মোটরচালিত দুই চাকার গাড়ি থাকলে আর বিনামূল্যে রেশন পাবেন না।
12
13
গ্রামে নিজস্ব ট্রাক্টর থাকলে এবার থেকে আর বিনামূল্যে রেশন পাবেন না। পাশাপাশি নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, ৫০ হাজার টাকার বেশি কিষান ক্রেডিট কার্ড থাকলে রেশন কার্ড বাতিল করা হবে।
13
13
পরিবারের কোনও সদস্যের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে, তাঁদের রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে। মূলত দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তের কাছেই বিনামূল্যে রেশন পৌঁছে দেওয়া হবে। মৃত ব্যক্তিদের রেশন কার্ড দ্রুত বাতিল করা হবে।