বাংলা জুড়ে কোটি কোটি মানুষ রেশন পান। কখনও বিনামূল্যে, কখনও কম দামে চাল, ডাল, গম সংগ্রহ করেন সাধারণ মানুষ। এবার সেই রেশন কার্ড নিয়েও বড় ঘোষণা রাজ্য সরকারের।
2
9
আগেই রেশন ঘিরে বড়সড় দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে এসেছে। এবার অযোগ্যদের এই তালিকা থেকেও বাতিল করা হচ্ছে। আর কোনও অযোগ্য ব্যক্তি রেশন পাবেন না।
3
9
কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী সব রাজ্যে পুনরায় রেশন কার্ডের তথ্য যাচাই করা হচ্ছে। সূত্রের খবর, প্রকৃতপক্ষেই যাঁদের রেশন পাওয়ার প্রয়োজন নেই, রেশন কার্ডের জন্য অযোগ্য, তাঁদের চিহ্নিত করে এই কার্ড বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
4
9
রাজ্যের খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এসআইআর তালিকায় যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। বছরে ৬ লক্ষ টাকার বেশি আয় হলেই, স্বাভাবিকভাবেই রেশন কার্ড বাতিল করা হবে।
5
9
সিএএ-তে আবেদনের পর নাম বাদ গেলে, আর রেশন পাবেন না। সিএএ-তে আবেদন করলে, সেই কাগজ দেখাতে হবে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রেশন পাবেন।
6
9
পাশাপাশি তিন থেকে চারটি পাকা ঘরের বাড়ি থাকলে, চার চাকার গাড়ি, এসি, কম্পিউটার, ল্যাপটপ, মোটরচালিত দুই চাকার গাড়ি, পরিবারের কেউ সরকারি, কেন্দ্রীয় সরকারি কর্মী হলে, পরিবারের সদস্যরা ইনকাম ট্যাক্স দিলে রেশন কার্ড বাতিল হবে।
7
9
পাশাপাশি গ্রামীণ এলাকায় ট্রাক্টর, নির্দিষ্ট সীমার বেশি সেচযোগ্য জমি, ল্যান্ডলাইন ফোন, ৫০ হাজার টাকার বেশি কিষান ক্রেডিট কার্ড, পরিবারের কোনও সদস্যের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে, রেশন কার্ডের তালিকা থেকে নাম বাদ যাবে।
8
9
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, গোটা দেশে প্রায় ৬ কোটি রেশন কার্ডধারীকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরা বিনামূল্যে, স্বল্পমূল্যে রেশন পাওয়ার যোগ্য নন।
9
9
ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলা থেকেও সাড়ে ১৭ লক্ষের নাম বাদ যেতে পারে। তবে রেশন কার্ড বাতিলের আগে সকলের নথিপত্র পুনরায় যাচাই করা হচ্ছে।