প্রফেশনাল ট্যাক্সে বড় বদলের প্রস্তাব! পশ্চিমবঙ্গে পেশা করের নতুন কাঠামো আনার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। কাদের কর কমবে, কারা পুরো ছাড় পাবেন— জেনে নিন এক নজরে।
2
10
কারা আর প্রফেশনাল ট্যাক্স দেবেন না? প্রস্তাব অনুযায়ী মাসিক ২০ হাজার টাকা পর্যন্ত বেতন হলে কোনও প্রফেশনাল ট্যাক্স দিতে হবে না। বর্তমানের তুলনায় এই সীমা অনেকটাই বাড়ানোর পরিকল্পনা।
3
10
২০ থেকে ৩০ হাজার টাকার বেতনে কত কর? এই আয়ের শ্রেণির কর্মীদের জন্য মাসে ১০০ টাকা প্রফেশনাল ট্যাক্স ধার্যের প্রস্তাব রাখা হয়েছে। এটি এখনও চূড়ান্ত নয়, প্রস্তাব হিসেবেই প্রকাশিত হয়েছে।
4
10
৩০ থেকে ৫০ হাজার আয় হলে নতুন হার। মাসিক ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা আয়কারীদের জন্য প্রস্তাবিত কর ১৪০ টাকা প্রতি মাসে। নতুন স্ল্যাবে আয় অনুযায়ী ধাপে ধাপে কর নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।
5
10
৫০ হাজার থেকে ১ লক্ষ বেতনে কী নিয়ম? এই শ্রেণির চাকুরিজীবীদের জন্য প্রতি মাসে ১৭০ টাকা প্রফেশনাল ট্যাক্সের প্রস্তাব দেওয়া হয়েছে। ১ লক্ষের বেশি আয় হলে প্রস্তাবিত হার আরও বাড়বে।
6
10
১ লক্ষের বেশি মাসিক আয়? সবচেয়ে বেশি বেতনভোগীদের জন্য মাসিক ২০৮ টাকা করের প্রস্তাব রয়েছে। বার্ষিক হিসাবে এটি সাংবিধানিক সর্বোচ্চ সীমার মধ্যেই রাখা হয়েছে।
7
10
স্বনির্ভর পেশাজীবীদের জন্যও নতুন স্ল্যাব। বার্ষিক আড়াই লক্ষ টাকা পর্যন্ত আয় হলে কোনও কর নয়। এর পর আয় বাড়ার সঙ্গে সঙ্গে ১ হাজার, ২ হাজার ও সর্বোচ্চ আড়াই হাজার টাকার ধাপ রাখা হয়েছে।
8
10
ব্যবসায়ীদের ক্ষেত্রেও মিলতে পারে বড় ছাড়। বার্ষিক ১০ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার হলে প্রফেশনাল ট্যাক্স থেকে অব্যাহতির প্রস্তাব এসেছে। ছোট ব্যবসার উপর করের চাপ কমাতেই এই পরিবর্তনের ভাবনা।
9
10
কিছু পেশাজীবী থাকবেন সম্পূর্ণ করমুক্ত। রাজ্যের আগের বিজ্ঞপ্তিতে যাঁরা ইতিমধ্যেই করছাড়ের আওতায় রয়েছেন, তাঁদের ছাড় বহাল রাখার কথা বলা হয়েছে। এছাড়াও বিএসএফে কর্মরত সদস্যদেরও অব্যাহতির উল্লেখ রয়েছে।
10
10
এখনই কি কার্যকর হয়ে গেল নতুন নিয়ম? না। এটি রাজ্য সরকারের প্রকাশিত সংশোধনী প্রস্তাব। বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৪ দিনের মধ্যে আপত্তি ও মতামত নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষ হলেই চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হতে পারে।