উৎসবের আবহে মেতে উঠেছে রাজ্যবাসী। গণেশ পুজোর পরেই ধুমধাম করে বিশ্বকর্মা পুজো উদযাপন। আর কয়েকদিনের অপেক্ষা। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসবে মেতে ওঠার পালা। কিন্তু দুর্গাপুজোয় এবার কিছু বিধিনিষেধ রয়েছে। মদের দোকান কবে কবে বন্ধ থাকবে, তা নিয়েও এবার বড় ঘোষণা করেছে রাজ্য সরকার।
2
7
রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই শুভেন্দু অধিকারীর সরকারের আমলে প্রথম দুর্গাপুজো। একগুচ্ছ চমক যেমন রয়েছে, তেমনই এই উৎসবের একাধিক নিয়ম পরিবর্তন করা হয়েছে।
3
7
চলতি বছরে দুর্গাপুজোর মধ্যেই একদিন রাজ্যজুড়ে বন্ধ থাকবে মদের দোকান। আগেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তা সত্ত্বেও অক্টোবরে আরও একদিন মদের দোকান বন্ধ থাকবে গোটা রাজ্যে।
4
7
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী, চলতি বছরে দুর্গাপুজোয় মহাষ্টমীতে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। এমনকী ওইদিন কোনও রেস্তোরাঁ, পানশালাতেও মদ বিক্রি করা যাবে না।
5
7
গতবছর দুর্গাপুজোয় দশমীতে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ ছিল। চলতি বছরেও কি মহাষ্টমীর পাশাপাশি দশমীতেও মদের দোকান বন্ধ থাকবে? প্রশ্ন অনেকের মনেই। কিন্তু তা নিয়ে সরকারের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
6
7
গতবছর দশমী ছিল ২ অক্টোবর। মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রাজ্যে সেদিন ছিল ড্রাই ডে। এমনিতেই এদিন মদ বিক্রি বন্ধ থাকে প্রতিবছর। তাই গতবছর দশমীতে মদের দোকান বন্ধ ছিল।
7
7
চলতি বছরেও ২ অক্টোবর, শুক্রবার মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি আগামী ১৯ অক্টোবর, দুর্গাপুজোর অষ্টমীতে মদের দোকান বন্ধ থাকবে বাংলায়।