রাজ্যে শুরু হয়েছে জনগণনার প্রক্রিয়া। এবার পুরো প্রক্রিয়াটিই অনলাইনে হচ্ছে। অর্থাৎ নিজের নাম, নথিপত্র অনলাইনে জমা দিয়ে জনগণনায় অংশগ্রহণ করছেন সাধারণ মানুষ।
2
8
এই জনগণনার শুরু থেকেই জল্পনা রটেছে, অনলাইনে জনগণনায় নাম নথিভুক্ত না করলে সমস্ত সরকারি প্রকল্প থেকে নাম বাদ যাবে? অর্থাৎ জনগণনায় নাম নথিভুক্ত না করলে 'অন্নপূর্ণা যোজনা', বিধবা ভাতা-সহ একাধিক প্রকল্প থেকে বঞ্চিত হবেন?
3
8
এই জল্পনা রটতেই এবার রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, জনগণনায় অংশগ্রহণ করার সঙ্গে সরকারি প্রকল্পের কোনও সংযোগ নেই।
4
8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘জনগণনায় সংগৃহীত তথ্য কেবল পরিসংখ্যান, পরিকল্পনা ও উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। এই আদমশুমারিতে ব্যক্তিগত তথ্যের কোনও ধরনের অপব্যবহারের সুযোগ নেই।’
5
8
অর্থাৎ এই ব্যক্তিগত নথিপত্র সরকারের কাছেই সুরক্ষিত থাকবে। কোনও ভাবেই এর অপব্যবহার করা হবে না। সরকারি প্রকল্পের সুবিধা থেকেও যোগ্যরা বঞ্চিত হবেন না।
6
8
দেশে প্রথমবার ডিজিটাল পদ্ধতিতে জনগণনা শুরু হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী, ১ থেকে ১৫ আগস্টের মধ্যে প্রত্যেকেই অনলাইনে নিজেদের পরিবারের নাম, তথ্য নথিভুক্ত করতে পারবেন।
7
8
আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে গণনাকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।
গণনাকারীদের স্মার্টফোন ও ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক।
8
8
২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে শুরু হবে জনগণনার দ্বিতীয় পর্ব। ৭০০ থেকে ৮০০ জন বাসিন্দা পিছু একজন গণনাকারী কাজ করবেন। ২০১১ সালের পর প্রথমবার পূর্ণাঙ্গ জনগণনার প্রক্রিয়া শুরু হল এবার।