বাংলা শুধু নয়, দেশজুড়ে রেশন বন্টন ব্যবস্থায় বড়সড় বদল। আগস্ট মাস থেকে বাংলাতেও রেশন বন্টনের নিয়মে বদল ঘটেছে। আরও একগুচ্ছ নিয়মের বদল ঘটতে চলেছে শীঘ্রই।
2
9
আগস্ট মাস থেকেই বাংলায় চালু হয়েছে স্মার্ট পিডিএস পদ্ধতি। রেশন দুর্নীতি রুখতে, রেশন সরবরাহে স্বচ্ছতা আনতেই এই পদ্ধতিতে রেশন বন্টন শুরু হয়েছে।
3
9
স্মার্ট পিডিএস পদ্ধতিতে রেশন বন্টনের ক্ষেত্রে আর আগের মতো রেশন কার্ড দেখা হচ্ছে না। অর্থাৎ শুধুমাত্র রেশন কার্ড দেখিয়ে আর বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন পাবেন না। এর জন্য আরও নিয়ম মানতে হবে।
4
9
কী কী নিয়ম? জানা গিয়েছে, বাংলায় বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন পাওয়ার ক্ষেত্রে আঙুলের ছাপ, চোখের মণি স্ক্যান করা হচ্ছে। যা দিয়েই আধার কার্ডের তথ্য যাচাই করা হচ্ছে।
5
9
কিন্তু আপনার চোখে যদি ছানি থাকে? চোখে যদি সমস্যা থাকে? তবে কি আপনি আর বিনামূল্যে বা স্বল্পমূল্যে রেশন পাবেন না? এই প্রসঙ্গেও বড় ঘোষণা করেছে খাদ্য দপ্তর।
6
9
চোখে ছানি থাকলেও বিনামূল্যে রেশন পাওয়া থেকে বঞ্চিত হবেন না কেউ। চোখের মণি স্ক্যান করার পর, যদি সফল না হন, তখন বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নেওয়া হবে।
7
9
আগেই কেন্দ্রীয় খাদ্যসচিব জানিয়েছেন, আধার আইনের নিয়ম অনুযায়ী আইরিস স্ক্যান বা চোখের মণি স্ক্যান বাধ্যতামূলক নয়। আঙুলের ছাপকেই অগ্রাধিকার দেওয়া হবে।
8
9
কখনও কখনও রেশন ডিলাররা চোখের মণি স্ক্যান করানোর কথাও জানাতে পারেন। কিন্তু চোখের সমস্যার কারণে আইরিশ স্ক্যান সফল না হলেও আর ঘাবড়াবেন না।
9
9
পাশাপাশি বাংলায় খুব শীঘ্রই চালু হচ্ছে স্মার্ট রেশন কার্ড। স্মার্ট পিডিএস পদ্ধতির মতোই স্মার্ট রেশন কার্ডটিও অনলাইন পদ্ধতিতে চালু হবে। রেশন কার্ডধারীদের সমস্ত তথ্য কেন্দ্রের সরকারের কাছে জমা থাকবে।