চলতি অর্থবর্ষ অর্থাৎ ২০২৬-২৭ অর্থবর্ষে রাজস্ব আয় কম হবে পশ্চিমবঙ্গ সরকারের। নিজেদের আর্থিক রিপোর্টে এই ইঙ্গিত দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)।
2
13
দেশের বৃহত্তম রাষ্টায়ত্ত ব্যাঙ্কের রিপোর্টে বলা হয়েছে, এই অর্থবর্ষে রাজ্যের কর বাবদ আয় কমবে। কেন্দ্রীয় অনুদানের উপর নির্ভর করতে হবে।
3
13
গত ২২ জুন নতুন সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, ২০২৬-২৭ অর্থবর্ষে রাজ্য সরকার ১ লক্ষ ৩০ হাজার ৬৭০ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়েছে।
4
13
গত অর্থবর্ষে এই আয় ছিল ১ লক্ষ ১১ হাজার ৭৩৭ টাকা। এক বছরে রাজস্ব আয় প্রায় ১৬.৯ শতাংশ বৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
5
13
এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, গত অর্থবর্ষে রাজ্যের আয়েক ৪৬ শতাংশ এসেছিল নিজস্ব কর থেকে। ২০২৪-২৫ অর্থবর্ষেও আয়ের হার একই ছিল। কিন্তু এই বছর আয়ের হার কমবে।
6
13
রিপোর্ট অনুযায়ী, এই অর্থবর্ষে কর বাবদ রাজ্যের আয় কমে ৪১ শতাংশে দাঁড়াবে। কিন্তু এই বিপুল রাজস্ব আয় কম হলে টাকা পাবে কোথা থেকে রাজ্য।
7
13
এখানেই সহায় হবে কেন্দ্রীয় সরকার। এসবিআইয়ের রিপোর্ট অনুযায়ী, চলতি অর্থবর্ষে রাজ্যের রাজস্বের ২২ শতাংশ কেন্দ্রীয় অনুদান থেকে আসবে। গত বছর এর পরিমাণ ছিল মাত্র ৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবর্ষে মাত্র ৭ শতাংশ।
8
13
রিপোর্টে আরও বলা হয়েছে, এই অর্থবর্ষে কেন্দ্রের তরফে করের অংশীদারিত্ব কমবে। গত অর্থবর্ষে কেন্দ্র রাজস্বের ৪৪ শতাংশ দিয়েছিল। এবার তা হবে ৩৪ শতাংশ। যা গত ছয় বছরে সর্বনিম্ন।
9
13
রাজস্বের বাইরে রাজ্য সরকারকে আয়ের পথ খোঁজার উপদেশ দেওয়া হয়েছে রিপোর্টে। আয় বৃদ্ধি করতে ‘পাবলিক প্রাইভেট পার্টনারশিপ’ (পিপিপি) মডেলের কথা চিন্তাভাবনা করতে পারে রাজ্য। অথবা সরকারি জমি লিজ দিয়ে আয় বৃদ্ধির কথা ভাবা যেতে পারে।
10
13
রিপোর্টে রাজ্যকে রাজস্ব আয়ের উপর নির্ভরতার পরিবর্তে খনিজ সম্পদ থেকে আরও বেশি আয়ের পরামর্শ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গের কাছে দেশের সপ্তম বৃহত্তম কোলবেড মিথেন (সিবিএম)-এর মজুদ রয়েছে।
11
13
এসবিআইয়ের পরামর্শ, রাজ্য তার কয়লা ও সিবিএম সম্পদের পাশাপাশি কয়লা গ্যাসীকরণ সক্ষমতাকে কাজে লাগিয়ে নিজেকে একটি মিথানল উৎপাদন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
12
13
এসবিআই সতর্ক করেছে যে, অর্থনীতি ধীরে ধীরে পরিবেশবান্ধব শক্তির উৎসের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে কয়লা-নির্ভর আয়ের উপর নির্ভরতা দীর্ঘমেয়াদী ঝুঁকি তৈরি করে।
13
13
দীর্ঘমেয়াদী উন্নয়ন সুপারিশের অংশ হিসেবে এসবিআই রেল, সড়ক, বন্দর এবং অভ্যন্তরীণ জলপথ পরিকাঠামোর মাধ্যমে বিহার, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও অসমকে সংযুক্ত করে একটি পূর্বাঞ্চলীয় বহুমুখী করিডোর চালু করার প্রস্তাব দিয়েছে।