রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকারের। আগেই 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
2
8
এবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পালা। রাজ্য বাজেটেও বড় ধামাকা দিলেন তিনি। যা শুনেই আনন্দে আত্মহারা বাংলার মহিলারা।
3
8
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। আজ ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন বাংলার প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
4
8
আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করলেন, ''অন্নপূর্ণা যোজনা'র জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।'
5
8
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এখনও পর্যন্ত এক কোটি ৫ লক্ষ মহিলার নাম 'অন্নপূর্ণা যোজনা'র প্রকল্পের অধীনে নথিভুক্ত হয়েছে। এক কোটির বেশি মহিলার নথি ভেরিফিকেশনের পর পোর্টালে আপলোড করা হয়েছে।
6
8
সরকারি প্রকল্পের পোর্টালে যে এক কোটির বেশি মহিলার নাম আপলোড করা হয়েছে, তাঁরা আগামী পয়লা জুলাই ৩০০০ টাকা পাবেন।
7
8
জুন মাসেই কয়েক লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে 'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকেছে। জুলাইয়ে সেই সংখ্যা বেড়ে এক কোটির বেশি।
8
8
এখনও 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম ফিলাপ চলছে। প্রতিদিন কয়েক হাজার আবেদন জমা পড়ছে। সকল আবেদনকারীদের নথিপত্র যাচাই করে দিন কয়েকের মধ্যেই ডিবিটির মাধ্যমে ৩০০০ টাকা পাঠাবে সরকার।