বাংলায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে করদাতাদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
2
7
দীর্ঘদিন ধরে অপরিবর্তিত থাকা রাজ্যের কর আইনের কাঠামোকে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং করদাতাদের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বড়সড় সংস্কারে উদ্যোগী রাজ্য সরকার। বাজেট ভাষণে জানিয়েছেন স্বপন দাশগুপ্ত।
3
7
সরকারের দাবি, এই পদক্ষেপের ফলে বেতনভোগী কর্মচারী, স্ব-নিযুক্ত ব্যক্তি এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা সরাসরি উপকৃত হবেন।
4
7
এই সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণির করদাতাদের করমুক্তির সীমা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, বেতনভোগী ব্যক্তিদের করমুক্তির ক্ষেত্রে মাসিক আয়ের সীমা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
5
7
একইভাবে, স্ব-নিযুক্ত ব্যক্তিদের করমুক্তির ক্ষেত্রে বার্ষিক আয়ের সীমা ৬০,০০০ টাকা থেকে বাড়িয়ে ২.৫ লক্ষ টাকা এবং ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে বার্ষিক টার্নওভারের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার প্রস্তাব রয়েছে।
6
7
সরকারের মতে, এই সিদ্ধান্ত ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এবং রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তুলবে।
7
7
রাজ্য সরকারের বক্তব্য, কর কাঠামোর এই সরলীকরণ এবং করমুক্ত সীমা বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের পাশাপাশি স্বাধীন পেশায় যুক্ত ব্যক্তিদেরও আর্থিক স্বস্তি দেবে। বিশেষ করে ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোগ, যাদের রাজ্যের স্থানীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়, তারা এই সিদ্ধান্তের ফলে বেশি উপকৃত হবেন।