সিভিক ভলান্টিয়ারদের আর চিন্তা নেই, কত টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা বাজেটে? শুনে চমকে যাবেন, খুশি আশাকর্মীরাও

পল্লবী ঘোষ
২২ জুন ২০২৬ ১৩ : ২২
রাজ্যে ক্ষমতার পালাবদলের পর প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ। আজ ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করলেন বাংলার প্রথম বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
বাজেটেই একের পর এক চমক রাজ্য সরকারের। এবার সিভিক ভলান্টিয়ার, আশা কর্মীদের মুখেও হাসি ফোটালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের জন্য বাজেটে সুখবর।
আজ বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ৫০০০ টাকা বেতন বাড়ানো হবে।
পাশাপাশি আশাকর্মীদের মাসিক ৫০০০ টাকা বেতন বাড়ানো হবে বলেও আজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন, এবার থেকে সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশের বেতন মাসিক ২ হাজার টাকা বাড়ানো হবে।
এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বাড়ানো হবে। আগামী আগস্ট মাস থেকে মিলবে বাড়তি টাকা।
দীর্ঘদিন ধরেই আশাকর্মীরা বেতন বৃদ্ধি নিয়ে আন্দোলন করছিলেন। অবশেষে তাঁদের জন্যেও বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার।