রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই একের পর এক বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের। চলতি অর্থবষেই রাজ্য সরকারি কর্মীদের বেতন কাঠামোয় বিরাট বদল। দীর্ঘদিনের আন্দোলনের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস।
2
14
গতকাল বাজেটে সরকারি কর্মীদের জন্য ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আগামী অক্টোবর মাস থেকে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা।
3
14
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএ-এর ফারাক কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। সেই ফারাক ধীরে ধীরে মিটিয়ে দেওয়া হবে।
4
14
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নেওয়া দেড় সপ্তাহের মধ্যেই বাংলায় সপ্তম পে কমিশন গঠনে অনুমোদন দিয়েছেন। যা ঘিরে রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের মুখে হাসিও ফুটেছে।
5
14
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই রাজ্যে সপ্তম বেতন কমিশন চালুর বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে।
6
14
২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর সরকারি কর্মীদের বেতন কত হবে জানেন? ধরা যাক, কারও বেতন যদি ২০ হাজার টাকা হয়, আগে ১৮ শতাংশ ডিএ যোগ করলে হাতে অতিরিক্ত ৩৬০০ টাকা পেতেন। ৩৮ শতাংশ হারে ডিএ যোগ করলে তাঁরা ৭৬০০ টাকা বেশি পাবেন।
7
14
কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৩০ হাজার টাকা হলে, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত ৫৪০০ টাকা বেশি পেতেন। ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর তাঁরা ১১ হাজার ৪০০ টাকা বেশি পাবেন।
8
14
যদি কোনও সরকারি কর্মীর বেসিক বেতন ৫০ হাজার টাকা হয়, তৃণমূল আমলে ১৮ শতাংশ ডিএ যোগ করলে ৯ হাজার টাকা অতিরিক্ত পেতেন। ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধির পর তাঁদের ১৯ হাজার টাকা বেতন বাড়বে।
9
14
কারও বেসিক পে যদি ৭৫ হাজার টাকা হয়, ১৮ শতাংশ ডিএ যোগ করলে অতিরিক্ত ১৩ হাজার ৫০০ টাকা অতিরিক্ত পেতেন। ৩৮ শতাংশ হারে ডিএ-এর ক্ষেত্রে অতিরিক্ত ২৮ হাজার ৫০০ টাকা পাবেন।
10
14
সপ্তম পে কমিশন চালু হলে নূন্যতম বেতন কত হতে পারে? এই পে কমিশনের অধীনে ষষ্ঠ পে কমিশনের বেসিক বেতনের তুলনায় আড়াই গুণ বাড়তে পারে বেসিক পে।
11
14
সপ্তম পে কমিশনে ১৮টি স্তর রয়েছে। ১ থেকে ৫ স্তরের মধ্যে রয়েছেন করণিক এবং গ্রুপ ডি পদের কর্মীরা। এই
কর্মীদের বেসিক বেতন হতে পারে ১৮ হাজার থেকে ৯২ হাজার ৩০০ টাকা।
12
14
৬ থেকে ৯ স্তরের মধ্যে রয়েছেন জুনিয়র আধিকারিক, ইনস্পেক্টর এবং সুপারভাইজাররা। এই কর্মীদের বেসিক বেতন হতে পারে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ৬৭ হাজার ৮০০ টাকা।
13
14
১০ থেকে ১২ স্তরের মধ্যে রয়েছেন গ্রুপ এ-র আধিকারিক এবং নীতিনির্ধারকরা। তাঁদের বেসিক বেতন হতে পারে ৫৬ হাজার ১০০ টাকা থেকে ২ লক্ষ ৯ হাজার ২০০ টাকা।
14
14
১৩ থেকে ১৮ স্তরের মধ্যে রয়েছেন প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারকরা। তাঁদের বেতন হতে পারে ১ লক্ষ ১ হাজার ৫০০ টাকা থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।