ক্রমশ শক্তি হারিয়ে দুর্বল হয়েছে বঙ্গোসাগরে তৈরি নিম্নচাপ। ফলে, একটানা বৃষ্টির পরিস্থিতি কেটে গিয়েছে। কিন্তু এখনই একেবারে পরিষ্কার হচ্ছে না বঙ্গের আবহাওয়া। বাড়তি সতর্কতা জারি করল হাওয়া অফিস।
2
7
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে বাড়তি সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
3
7
কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে? হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহান্তে পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
4
7
তবে এই জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে শনিবার। রবিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে বেশিরভাগ সময়েই।
7
7
কলকাতার আবহাওয়ার আপডেট কী? হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি চলবে দিনভর। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।