সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজ, মঙ্গলবার কাল্লাড়ি এলাকার মীনাক্ষী ব্রিজের কাছে ধসের ঘটনাটি ঘটেছে। তড়িঘড়ি শুরু উদ্ধারকাজ।
3
7
উদ্ধারকারী দল জানিয়েছে, ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও ১০ জনের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে। আহত ছ'জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
4
7
এনডিআরএফ, পুলিশ, দমকল বাহিনী, রাজ্যের উদ্ধারকরী দল একযোগে উদ্ধারকাজ শুরু করেছে। ভারী বৃষ্টির মধ্যে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
5
7
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালাপ্পুরাম ও ওয়েনাড় জেলাকে সংযোগকারী একটি টানেল সড়ক প্রকল্পের কাজ চলছিল। টানেল প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
6
7
প্রসঙ্গত, ২০২৪ সালে ৩০ জুলাই ভয়াবহ ধসের কবলে পড়েছিল ওয়ানাড়। একের পর এক গ্রাম নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ধসের জেরে। সেবার ২৯৮ জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন বহু।
7
7
সেবার ওয়ানাড়ে মধ্য রাতে ধসের ঘটনা ঘটেছিল। ঘুমন্ত অবস্থাতেই ধসে চাপা পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। বাংলার একাধিক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল এই ধসের ঘটনায়।