আয়ুষ্মান ভারত যোজনায় ভারতের প্রান্তিক শ্রেণীর মানুষ বছরে পাঁচ লক্ষ টাকা ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা পান।
2
13
সরকারি এবং নির্দিষ্ট বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায় আয়ুষ্মান কার্ড থাকলে।
3
13
তবে, অনেক সময় উপভোক্তারা নানা সময় একটি সমস্যার সম্মুখীন হন। পরিবারে যদি কোনও নতুন সদস্য যোগ হয় তাহলে তাদের আয়ুষ্মান ভারত যোজনায় অন্তর্ভূক্ত না হওয়ায় জরুরি সময় স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায় না।
4
13
কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল নতুন সদস্যদের আয়ুষ্মান কার্ডে অন্তর্ভূক্ত করা এমন কোনও কঠিন কাজ নয়। বার বার সরকারি অফিসে গিয়ে চক্করও কাটতে হয় না।
5
13
বাড়িতে বসেই এই কাজ করে ফেলা সম্ভব। হাতের সামনে দরকার শুধু একটি স্মার্টফোন বা ল্যাপটপ। আর সঙ্গে প্রয়োজনীয় নথিগুলি থাকলেই কাজ হয়ে যাবে কয়েক মিনিটে।
6
13
যে যে নথিগুলি প্রয়োজন সেগুলি হল, যে সদস্যের নাম যুক্ত হবে তাঁর আধার কার্ড। ওটিপি-র জন্য রেজিস্টার্ড এবং আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বর, রেশন কার্ডের ফ্যামিলি আইডি।
7
13
এছাড়াও, পাসপোর্ট সাইজ ছবি, জন্ম শংসাপত্র বা বিয়ের শংসাপত্র প্রয়োজন হলে জমা দেওয়া যেতে পারে।
8
13
অনলাইনে কীভাবে বাড়িতে বসেই সদস্যের নাম যুক্ত করবে আয়ুষ্মান কার্ডে? প্রথমে আয়ুষ্মান ভারত সুবিধাভোগী পোর্টাল https://beneficiary.nha.gov.in/ -এ যান।
9
13
ওয়েবসাইটের হোমপেজে ‘বেনিফিশিয়ারি’ অপশনটি বেছে নিন। লগ ইন করার জন্য আপনার বর্তমান মোবাইল নম্বর দিন। একটি ওটিপি আসবে। সেটি দিয়ে লগ ইন করে ফেলুন।
10
13
এর পরে, আপনার রাজ্য, পিএমজেএওয়াই-এর অধীনে প্রকল্প এবং জেলা নির্বাচন করুন। ‘রেশন কার্ড নম্বর’ (ফ্যামিলি আইডি) বা পুরনো লিঙ্ক করা যে কোনও সদস্যের ‘আধার নম্বর’ দিয়ে পরিবারের বিবরণ খুঁজে নিন।
11
13
পারিবারিক বিবরণে দেখা যাবে কাদের কার্ড ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সদস্য যোগ করুন বিকল্পে ক্লিক করে নতুন সদস্যের নাম যোগ করুন। সদস্যের আধার নম্বর দিন এবং ‘আধার ওটিপি’-র মাধ্যমে তা যাচাই করুন।
12
13
যাচাইয়ের পরে সদস্যের একটি ছবি তুলে আপলোড করুন এবং প্রয়োজনীয় নথির পিডিএফ বা ইমেজ ফরম্যাট আপলোড করুন। এরপরে সাবমিট করে দিন।
13
13
আবেদন জমার পরে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) আবেদন যাচাই করে অনুমোদন করবে। এরপরে পোর্টাল থেকে সহজেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে। এই প্রকল্পে পরিবারের সদস্য সংখ্যায় কোনও সীমা নেই। রেশন কার্ডে তালিকাভুক্ত পরিবারের সকল সদস্যই এই প্রকল্পের জন্য যোগ্য।