মানুষের শরীরে শামোন্ডা (Shamonda) ভাইরাসের উপস্থিতি! আর তাতেই উদ্বেগের ছায়া সাধারণের মধ্যে।
2
9
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, লিওঁ শহরে অত্যন্ত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এক রোগীর শরীরে এই ভাইরাসের উপস্থিতি শণাক্ত করা গিয়েছিল।
3
9
গুরুতর অসুস্থতার জন্য চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যুও হয়েছে অক্টোবরের শুরুর দিকেই। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত অস্বাভাবিক; কারণ এতদিন পর্যন্ত শামোন্ডা ভাইরাস কেবলমাত্র প্রাণীদের শরীরেই শণাক্ত করা যেত।
4
9
স্বাভাবিক ভাবেই মানবদেহে এই ভাইরাস শণাক্ত হওয়ার পর, উদ্বেগ বাড়ছে। মানবদেহে এই ভাইরসা শণাক্ত হওয়া, কতটা উদ্বেগের? ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ জনগণের জন্য বর্তমানে কোনও স্বাস্থ্যঝুঁকি নেই।ওই রোগী কীভাবে সংক্রমিত হলেন এবং তাঁর অসুস্থতায় এই ভাইরাসের কোনো ভূমিকা ছিল কি না, তা বোঝার জন্য পরীক্ষা চালাচ্ছেন চিকিৎসকেরা।
5
9
ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ওই রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম ছিল। সঙ্গেই জানানো হয়েছে, এখনও পর্যন্ত পরিচালিত তদন্ত থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, মৃত্যুর আগে রোগীর মস্তিষ্কে যে জটিলতা দেখা দিয়েছিল, তার সঙ্গে শামোন্ডা (Shamonda) ভাইরাস সংক্রমণের সম্পর্ক থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।
6
9
কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, কোনও পোকামাকড়ের কামড়ে মাধ্যমে ওই ভাইরাস রোগীর দেহে সংক্রমিত হতে পারে। তদন্তকারীদের সন্দেহ, ‘কুলিকোইডস মিজ’ (Culicoides midge) নামক অত্যন্ত ক্ষুদ্র এক ধরনের পতঙ্গের কামড়ের মাধ্যমে এই সংক্রমণ ঘটে থাকতে পারে।
7
9
মূলত এই পতঙ্গটি প্রাণীদের মধ্যে ‘শামোন্ডা ভাইরাস’ (Shamonda virus) ছড়ানোর জন্য পরিচিত। সঙ্গেই জানানো হয়েছে, সংক্রমণের সুনির্দিষ্ট পরিস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
8
9
বর্তমানে ক্লিনিক্যাল, ল্যাবরেটরি এবং মহামারি সংক্রান্ত (এপিডেমিওলজিক্যাল) তদন্ত চলছে। এছাড়া ফরাসি কর্মকর্তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ECDC)-এর সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে তথ্য।
9
9
উল্লেখ্য, শামোন্ডা হল অর্থোবুনিয়াভাইরাস গোষ্ঠীর অন্তর্গত একটি পতঙ্গবাহিত ভাইরাস। এটি প্রধানত গবাদি পশুর দেশে পতঙ্গের মাধ্যমে সংক্রমিত হয়।