অল্প-বিস্তর বৃষ্টি মাথায় নিয়ে পুজো কেটেছে। তবে উৎসবের রেশ শেষ হতেই, ফের ঝড়-বৃষ্টির আশঙ্কা জেলায় জেলায়।
2
7
আন্দামান সাগরের উত্তর-মধ্য অংশে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেখান থেকেই সাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। থাইল্যান্ড উপসাগর সংলগ্ন থাইল্যান্ড ও মায়ানমারের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত পৌঁছেছে আন্দামান সাগরে।
3
7
আর এই ঘূর্ণাবর্তের প্রভাবেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে শনিবারের মধ্যে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে, তা ক্রমে শক্তি বাড়িতে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
4
7
অক্টোবরের শেষ পর্যন্ত এই নিম্নচাপ সাগরে শক্তি সঞ্চয় করবে বলে মনে করছে হাওয়া অফিস। যদিও এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, তা নিয়ে নিশ্চিত তথ্য এখনও দেয়নি হাওয়া অফিস। সম্ভাব্য এই নিম্নচাপের পরবর্তী গতিপথ এবং শক্তি কতটা বাড়তে পারে, সে বিষয়েও নির্দিষ্ট তথ্য মেলেনি।
5
7
হাওয়া অফিসের পূর্বাভাস, লক্ষ্মীপুজো পর্যন্ত দুই বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও, তারপরেই, বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়।
6
7
২৭ অক্টোবর দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা ওইদিনে।
7
7
অন্যদিকে, ২৮ অক্টোবর, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র-সহ বৃষ্টিপাত হতে পারে।