অবসরের পরও চাই নিয়মিত আয়। ৬০ বছরের পর যদি প্রতি মাসে ৫০,০০০ টাকা আয় নিশ্চিত করা যায়, তাহলে আর্থিকভাবে অনেকটাই নিশ্চিন্ত থাকা সম্ভব। এখন প্রশ্ন হল, মাসে ৫০,০০০ টাকা পেনশন বা নিয়মিত আয় পেতে কত টাকার তহবিল প্রয়োজন?
2
8
মাসে ৫০,০০০ টাকা আয়ের জন্য কত টাকার তহবিল দরকার? প্রথমে বার্ষিক আয়ের হিসেব করা যাক। মাসে ৫০ হাজার টাকা মানে বছরে ৬ লাখ টাকা। ধরা যাক, অবসরের পরে আপনার বিনিয়োগ থেকে গড়ে সাত শতাংশ বার্ষিক রিটার্ন পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে বছরে ৬ লাখ টাকা আয় করতে প্রয়োজন হবে প্রায় ৮৫ থেকে ৯০ লাখ টাকা তহবিল।সহজভাবে বলতে গেলে, ৮৬ লাখ টাকার উপর সাত শতাংশ রিটার্ন ধরলে বছরে প্রায় ছ'লাখ টাকা আয় হতে পারে, যা মাসের হিসেবে ৫০ হাজার টাকার কাছাকাছি।
3
8
কোথায় বিনিয়োগ করলে নিয়মিত আয় পাওয়া যেতে পারে? সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অবসরপ্রাপ্তদের জন্য অন্যতম জনপ্রিয় প্রকল্প। এছাড়াও নিরাপদ বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিট এখনও অনেকের প্রথম পছন্দ। এফডি-তে প্রবীন নাগরিকরা অতিরিক্ত সুদের সুবিধা পান। পাশাপাশি, যাঁরা নির্দিষ্ট সময় অন্তর নিয়মিত আয় চান, তাঁদের জন্য পোস্ট অফিস মাসিক আয় প্রকল্প (এমআইএস) ভাল বিকল্প।
4
8
অবসরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে সিস্টেমেটিক উইথজ্রল প্ল্যান -এর মাধ্যমে মাসিক আয়ের সুবিধা নেওয়া যেতে পারে।
5
8
শুধু সুদের উপর নির্ভর করা কি ঠিক? আর্থিক বিশেষজ্ঞদের মতে, অবসরের সময় পুরো অর্থ শুধুমাত্র এফডি বা অন্যান্য নিরাপদ প্রকল্পে রাখা সবসময় সেরা কৌশল নয়। কারণ মূল্যবৃদ্ধির ফলে ভবিষ্যতে খরচ বাড়তে থাকে।বর্তমানে যে ৫০,০০০ টাকা যথেষ্ট মনে হচ্ছে, কিন্তু- ১০-১৫ বছর পরে একই জীবনযাত্রা বজায় রাখতে ৮০,০০০ টাকা বা তারও বেশি প্রয়োজন হতে পারে। তাই তহবিলের একটি অংশ গ্রোথ-ভিত্তিক বিনিয়োগে রাখা গুরুত্বপূর্ণ।
6
8
যদি কেউ ২৫-৩০ বছর বয়স থেকেই নিয়মিত এসআইপি শুরু করেন, তাহলে দীর্ঘ সময়ের চক্রবৃদ্ধি সুদের সুবিধায় বড় তহবিল তৈরি করা সম্ভব। ধরে নিন ১২ শতাংশ গড় রিটার্ন ধরে ২৫ বছর ধরে মাসে প্রায় ১০,০০০-১২,০০০ টাকার এসআইপি করলে এক কোটির বেশি তহবিল গড়ে উঠতে পারে। তবে প্রকৃত রিটার্ন বাজার পরিস্থিতির উপর নির্ভর করবে।
7
8
এমার্জেন্সি ফান্ড ও স্বাস্থ্যবিমা জরুরি-অবসর পরিকল্পনার পাশাপাশি জরুরি তহবিল এবং পর্যাপ্ত স্বাস্থ্যবিমা কভার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসার খরচও দ্রুত বাড়তে পারে।
8
8
মাসে ৫০ হাজার টাকার নিয়মিত আয় বা পেনশন পেতে চাইলে বর্তমান সুদের হার অনুযায়ী প্রায় ৮৫ থেকে ৯০ লক্ষ টাকার তহবিল প্রয়োজন। তবে মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার খরচ এবং বিনিয়োগের ধরন অনুযায়ী এই অঙ্ক কম বা বেশি হতে পারে। তাই অবসর পরিকল্পনা যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই বড় তহবিল গড়ে তোলা সহজ হয়।