কাটবে বিষ যোগ, লক্ষ্মীর কৃপায় ভাগ্য খুলবে ৩ রাশির, সাফল্য ও অর্থলাভ কাদের? জেনে নিন ২৬ সেপ্টেম্বরের রাশিফল
নিজস্ব সংবাদদাতা
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮ : ৫৮
শেয়ার করুন
1
13
শনিবার, ২৬ সেপ্টেম্বর। মীন রাশিতে চন্দ্র গোচর, চন্দ্রের সঙ্গে শনি মিলে বিষ যোগ তৈরি হবে৷ কিন্তু গুরুর নজরে কাটবে বিষ যোগ৷ এদিন তৈরি হচ্ছে বিশেষ গ্রহ-যোগ। ২৬ সেপ্টেম্বর ভাদ্রপদ পূর্ণিমারও সংযোগ রয়েছে। এই গ্রহ-নক্ষত্রের অবস্থানের কারণে কয়েকটি রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্র, অর্থ ও পারিবারিক জীবনে ইতিবাচক ফল পেতে পারেন। জেনে নিন রাশিফল
2
13
মেষ: ২৬ সেপ্টেম্বর মেষ রাশির জাতকদের জন্য কাজ ও ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা মিলতে পারে। ব্যবসায় কোনও নতুন পরিকল্পনা বা পার্টনারশিপ থেকে লাভের সম্ভাবনা, গাড়ি বা কোনও প্রয়োজনীয় জিনিস কেনার পরিকল্পনা থাকলে দিনটি অনুকূল হতে পারে।
3
13
বৃষ: বৃষ রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। কাজের জায়গায় নতুন দায়িত্ব বা সুযোগ আসতে পারে। ব্যবসার ক্ষেত্রেও লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ এগোতে পারে। তবে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তাড়াহুড়ো না করাই ভাল।
4
13
মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য দিনটি বেশ কিছু নতুন সুযোগ নিয়ে আসতে পারে। ব্যবসায় লাভের পাশাপাশি চাকরির ক্ষেত্রেও নতুন প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে কোনও বড় সুযোগ সামনে আসতে পারে। সঞ্চয়ে মন দিতে পারবেন। সন্তান সংক্রান্ত কোনও চিন্তা থাকলে তারও সমাধান হতে পারে।
5
13
কর্কট: কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব ঠিকমতো সামলাতে পারলে ভাল ফল মিলতে পারে। পরিবারের সদস্যদের সহযোগিতাও পাবেন। তবে অর্থ খরচের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে ভেবে নিন।
6
13
সিংহ: সিংহ রাশির জাতকদের জন্য দিনটি যোগাযোগ ও কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। নতুন কারও সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে কাজে লাগতে পারে। নিজের পরিকল্পনা অন্যদের সামনে তুলে ধরার সুযোগ আসবে। আর্থিক ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি বজায় থাকবে।
7
13
কন্যা: কন্যা রাশির জাতকদের জন্য দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিতে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁরা সাফল্যের খবর পেতে পারেন। অর্থের দিক থেকেও সময়টি অনুকূল হতে পারে। সঞ্চয় বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। পরিবার থেকেও সহযোগিতা পাবেন। ধর্মীয় স্থান ভ্রমণের পরিকল্পনাও হতে পারে।
8
13
তুলা: ব্যবসা ও কর্মক্ষেত্রে বুদ্ধি এবং সৃজনশীলতা কাজে লাগবে। নতুন কোনও চুক্তি বা কাজের সুযোগ আসতে পারে। শিল্প-সংস্কৃতির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও নতুন কাজের সুযোগ পেতে পারেন। দাম্পত্য ও প্রেমের সম্পর্কেও ইতিবাচক পরিবেশ তৈরি হতে পারে।
9
13
বৃশ্চিক: কাজের ক্ষেত্রে নিজের পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবেন। আর্থিক বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চললে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে থাকবে।
10
13
ধনু: ধনু রাশির জাতকদের আয় বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে। আটকে থাকা কোনও পরিকল্পনা ফের শুরু করার সুযোগ আসবে। সরকারি ক্ষেত্র থেকেও সুবিধা পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। ভ্রমণের যোগও রয়েছে।
11
13
মকর: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। নিজের পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভবিষ্যতের কথা মাথায় রাখুন। পরিবারের কারও সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।
12
13
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্যও ২৬ সেপ্টেম্বরের গ্রহ-যোগ ইতিবাচক হতে পারে। অতীতে করা পরিশ্রমের ফল পাওয়ার সুযোগ রয়েছে। নতুন পরিচিতি বা যোগাযোগ ভবিষ্যতে কাজে আসতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা মিলবে। প্রযুক্তিগত জ্ঞান বা আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন। ধর্মীয় স্থানে ভ্রমণের পরিকল্পনাও হতে পারে।
13
13
মীন: মীন রাশির জাতকদের কাজের চাপ কিছুটা বাড়তে পারে। তবে ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি সামলানো সম্ভব। অর্থের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিকভাবে ভাল লাগতে পারে।