বিপরীত রাজযোগেও বাম্পার লাভের সুযোগ এই ৩ রাশির! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্যের চাকা ঘুরবে কাদের?
নিজস্ব সংবাদদাতা
৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮ : ২০
শেয়ার করুন
1
7
গত ২ জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছিল। ৩১ অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। তবে সেপ্টেম্বর মাসে, এই গ্রহের কারণে ছকের ষষ্ঠ, অষ্টম এবং বারোতম ভাবকে প্রভাবিত করবে। আর সেই কারণেই তৈরি হবে বিপরীত রাজযোগ। জেনে নিন এর ফলে লাভবান হবেন কারা। ছবি- সংগৃহীত
2
7
সিংহ: এই রাশির জাতকদের জন্য এই সময়টি আটকে থাকা কাজ থেকে বেরিয়ে আসার এবং নতুন সুযোগ পাওয়ার সময় হতে পারে। বিশেষ করে বিদেশ-সংক্রান্ত কাজ, দূরবর্তী যোগাযোগ, নতুন জায়গায় কাজের সুযোগ বা পেশাগত পরিসর বদলের সম্ভাবনা তৈরি হতে পারে। বাড়ি, সম্পত্তি বা পারিবারিক কোনও দীর্ঘদিনের পরিকল্পনাও এগোতে পারে।ছবি- সংগৃহীত
3
7
অর্থের ক্ষেত্রে হঠাৎ বড় লাভের চেয়ে ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অতীতের কোনও ভুল সিদ্ধান্ত সংশোধন করে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ মিলবে।ছবি- সংগৃহীত
4
7
ধনু: এই রাশির জাতকদের জন্য বৃহস্পতির এই পর্বটি বিশেষ গুরুত্বপূর্ণ। হঠাৎ আর্থিক লাভ, পুরনো বিনিয়োগ থেকে সুবিধা এবং আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
5
7
যাঁরা ব্যবসা করেন, তাঁরা পুরনো কোনও যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রেও এমন কোনও দরজা খুলতে পারে, যেটি আগে বন্ধ বলে মনে হচ্ছিল। পারিবারিক ক্ষেত্রে দীর্ঘদিনের মতবিরোধ কমতে পারে। ফলে অর্থের পাশাপাশি মানসিক স্বস্তিও বাড়বে।ছবি- সংগৃহীত
6
7
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়ে কেরিয়ার এবং অর্থ—দুই দিকেই উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি, দায়িত্ব বৃদ্ধি, নতুন পদ বা ভাল অফারের সম্ভাবনা তৈরি হতে পারে।ছবি- সংগৃহীত
7
7
ব্যবসায়ীদের ক্ষেত্রে লাভের নতুন রাস্তা খুলতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে ঋণ, আর্থিক চাপ বা কোনও পুরনো দায়বদ্ধতার মধ্যে ছিলেন, তাঁরা ধীরে ধীরে সেই চাপ থেকে বেরিয়ে আসার সুযোগ পেতে পারেন।ছবি- সংগৃহীত