শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার মনোবাসনা কার না থাকে! চড়, থাপ্পড় মারা বা ঝগড়া করার সুযোগ সবসময় হয় না। কিন্তু 'শাস্তি' দিতে মন চায় সকলের।
2
8
জানেন কি, ঝাঁ চকচকে এক শহরের অতি প্রাচীন একটি রীতি হল, শত্রুকে জুতোপেটা করা। হ্যাঁ, ঠিক শুনছেন। সর্বসমক্ষে শত্রুর গালে জুতো দিয়ে মারার সুযোগ পাওয়া যায়।
3
8
অতি প্রাচীন এই রীতি। আজও বহাল রয়েছে চীনের হংকংয়ে। জানা গেছে, বছরের একটি নির্দিষ্ট সময়েই এই রীতি পালন করা হয়। এটি চীনের প্রাচীন লোক সংস্কৃতি।
4
8
ক্যান্টোনিজে এই রীতির নাম 'দ্য সুই ইয়ান'। এর অর্থ হল 'ভিলেন হিটিং' বা শত্রুকে জুতোপেটা। তবে শত্রুকে সরাসরি মারধর করা যায় না। শত্রুর কুশপুত্তলিকা বানিয়ে, সর্বসমক্ষে সেটিকে জুতোপেটা করা যায়।
5
8
প্রাচীন এই লোক সংস্কৃতি কেন জনপ্রিয়? হংকংয়ের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শত্রুর কুশপুত্তলিকায় জুতোপেটা করলে দুর্ভাগ্য ও নেগেটিভ এনার্জি দূর হয়।
6
8
বিশেষত হংকং ও গুয়াংডংয়ে এই প্রাচীন রীতি এখনও সাড়ম্বরে পালিত হয়। জুতোপেটা করতে করতে মন্ত্র উচ্চারণ করা হয়। জুতোপেটার পর কুশপুত্তলিকাটিও জ্বালিয়ে দেওয়া হয়। এর অর্থ, আসল সমস্যার দূরীকরণ।
7
8
বিশেষত জিংঝে-র সময়ে এই রীতিটি পালন করা হয়। ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী মার্চের শুরুতে পালিত হয় এটি। সেদিনই সাদা বাঘের উপাসনা করেন চীনারা।
8
8
স্থানীয়রা জানিয়েছেন, সাদা বাঘের উপাসনা করেও দুর্ভাগ্য দূর করেন তাঁরা। বছরের ওই নির্দিষ্ট সময়ে সৌভাগ্য বৃদ্ধির জন্য এই নিয়মগুলি পালন করেন তাঁরা।