আপনি জেনে অবাক হবেন যে, আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন আনলে ইতিবাচক ফল প্রদান করতে পারে। এমনকি আপনার মানিব্যাগের ভিতরে কী রাখছেন, সেটও আছে।
2
9
অনেকেই এটিকে কুসংস্কার বলে মনে করতে পারেন, কিন্তু বাস্তুশাস্ত্র এবং চিনা ফেং শুই অনুসারে, মানিব্যাগে নির্দিষ্ট কিছু জিনিস রাখলে তা প্রকৃতপক্ষে আর্থিক বাধা দূর করতে, সুযোগ আকর্ষণ করতে এবং সৌভাগ্য বয়ে আনতে পারে।
3
9
এলাচ আর্থিক বাধা দূর করতেও সাহায্য করতে পারে। যদি আপনার মনে হয় যে সম্প্রতি আপনার অপ্রয়োজনীয় খরচ বেড়ে গিয়েছে, তবে মানিব্যাগে এক টুকরো এলাচ রাখলে বেশ উপকারী হতে পারে। এটি অর্থের প্রবাহ বাড়াতেও সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
4
9
বাস্তুশাস্ত্র অনুসারে, মানিব্যাগে কয়েকটি লবঙ্গ রাখলে তা আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করে বলে বিশ্বাস করা হয়। কখনও কখনও, নেতিবাচক শক্তি কোনও কোনও ব্যক্তিকে এতটাই প্রভাবিত করে যে তারা খারাপ আর্থিক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মানিব্যাগে কয়েকটি লবঙ্গ রাখলে তা আরও বিচক্ষণ আর্থিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং চিন্তাভাবনায় স্বচ্ছতাও নিয়ে আসে।
5
9
বাস্তুশাস্ত্র অনুসারে, মানিব্যাগে গোমতী চক্র রাখলে তা আর্থিক স্থিতিশীলতা ও প্রাচুর্য আকর্ষণ করে বলে বিশ্বাস করা হয়। এটি বাধা দূর করে এবং ব্যবসার সুযোগ বৃদ্ধি করে বলেও মনে করা হয়। গোমতী চক্রের সংখ্যা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে। কেউ কেউ একটি রাখেন, আবার অন্যরা অধিক ফল লাভের আশায় পাঁচটি গোমতী চক্রও রাখেন।
6
9
চাল প্রাচুর্য এবং সুন্দর জীবনের প্রতীক। মানিব্যাগে চাল রাখলে তা ইতিবাচকতা ও সম্পদ আকর্ষণে সাহায্য করে। প্রথমে দেবী লক্ষ্মীকে চাল নিবেদন করে তারপর মানিব্যাগে রাখার পরামর্শ দেওয়া হয়। এই প্রতিকারটি অপ্রয়োজনীয় খরচ কমাতে এবং উন্নত আর্থিক স্থিতিশীলতা অর্জনে উৎসাহিত করে।
7
9
বিশ্বাস করা হয় যে, মানিব্যাগে রুপোর মুদ্রা রাখলে তা আর্থিক স্থিতিশীলতা আনে, আয়ের উৎস বৃদ্ধি করে এবং নেতিবাচক শক্তি দূর করে। রুপোর মুদ্রা শান্ত থাকতে এবং জীবনের ছোট ছোট আনন্দকে উপলব্ধি করতে মনে করিয়ে দেয়। জ্যোতিষীরা পরামর্শ দেন যে, মানিব্যাগে রুপোর মুদ্রা রাখার আগে অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদের জন্য তা তাঁকে অর্পণ করতে হবে।
8
9
হিন্দু ঐতিহ্যে অশ্বত্থ পাতাকে শুভ বলে মনে করা হয়। এটি আপনার মানিব্যাহে রাখলে আর্থিক সম্পদ বৃদ্ধি পাবে এবং সমৃদ্ধি আসবে। এই প্রথাটি শনিবার পালন করার পরামর্শ দেওয়া হয়। পুরোনো বিশ্বাস অনুসারে, এটি করলে কেবল আপনার আর্থিক অবস্থারই উন্নতি হয় না, বরং আপনার জীবনে ইতিবাচকতা এবং স্থিতিশীলতাও আসে।
9
9
অনেকেরই বিশ্বাস, মানিব্যাগে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর ছবি রাখলে আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ঘরে সমৃদ্ধি আসে। খেয়াল রাখবেন, ছবিতে যেন তাঁকে দাঁড়ানো অবস্থার পরিবর্তে বসা অবস্থায় দেখা যায়, কারণ মনে করা হয় যে বসে থাকা লক্ষ্মী সম্পদকে স্থায়ী করে।