কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পরিপাটি অফিসের দেওয়ালে ঝুলছে একটিমাত্র পেরেক। কোনও ছবি নেই, নেই কোনও ট্রেনের আলোকচিত্রও।
2
6
মাসের পর মাস ধরে এই পেরেকটি অনেকেরই নজর কাড়ছিল। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এসে উদঘাটিত হলো এর আসল রহস্য।
3
6
প্রাথমিকভাবে মনে হয়েছিল, হয়তো পুরোনো কোনও ছবি পাল্টানো হচ্ছে। কিন্তু দিনের পর দিন সেটি খালিই পড়ে থাকতে দেখে মন্ত্রীকে সরাসরিই এবার জিজ্ঞেস করা হয়।
4
6
মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, দেওয়ালের ওই খালি জায়গাটি রেখে দেওয়া হয়েছে ভারতের মাটিতে তৈরি প্রথম সেমিকন্ডাক্টর ওয়েফারের (চিপ তৈরির মূল উপাদান) জন্য।
5
6
তিনি আরও জানান, কারখানা থেকে সেটি তৈরি হয়ে বেরোলেই ওই পেরেকটিতে টাঙানো হবে। প্রতিদিন দেশ-বিদেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এই পেরেকটিই তাঁকে মনে করিয়ে দেয় যে, সেমিকন্ডাক্টর শিল্পে ভারতকে কতটা এগোতে হবে।
6
6
কবে মিলবে দেশের তৈরি সেই কাঙ্ক্ষিত সেমিকন্ডাক্টর? মন্ত্রীর সাফ জবাব- ২০২৮ সালে।