অভিনেত্রী রাশি খান্নার শুটিং সেটে ঘটে গেল এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিনেত্রীর ভ্যানিটি ভ্যান থেকেই নগদ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল খোদ সেটেরই এক কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় শুটিং ফ্লোরে।
2
8
সূত্রের খবর, সম্প্রতি একটি নতুন প্রকল্পের শুটিংয়ে ব্যস্ত ছিলেন রাশি। কাজের ফাঁকে বিশ্রামের জন্য তিনি যখন নিজের ভ্যানিটি ভ্যানে ছিলেন, তখনই এই চুরির ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাশির ব্যাগে নগদ ৫০ হাজার টাকা ছিল।
3
8
অভিনেত্রী যখন শট দেওয়ার জন্য ভ্যান থেকে বাইরে বেরোন, সেই সুযোগকে কাজে লাগিয়েই হাতসাফাই করে ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা এক কর্মী।
4
8
শুটিং শেষে ভ্যানে ফিরে রাশি যখন নিজের ব্যাগ পরীক্ষা করেন, তখন দেখেন ব্যাগের টাকা গায়েব। এরপরই তিনি সেটের নিরাপত্তা আধিকারিকদের খবর দেন। তড়িঘড়ি তল্লাশি শুরু করতেই ওই কর্মীর আচরণে সন্দেহ হয় সবার। কড়া জিজ্ঞাসাবাদের মুখে শেষমেশ সে চুরির কথা শিকার করে এবং তাঁর কাছ থেকেই খোয়া যাওয়া টাকা উদ্ধার হয়।
5
8
এদিকে চুরির খবর জানাজানি হতেই সেটের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। নিরাপত্তারক্ষীরা মেজাজ হারিয়ে ওই যুবককে মারধর করতে শুরু করেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান স্বয়ং রাশি খান্নাও। তবে পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই পুলিশকে খবর দেওয়া হয়।
6
8
ঘটনাটি জানাজানি হওয়ার পর চারদিকে বেশ শোরগোল পড়ে যায়। এই বিষয়ে ফ্লোরের একজন বলেন, “চুরির ঘটনাটি যখন সামনে আসে, তখন সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিল। নিরাপত্তা কর্মীরা অপরাধীকে ধরে গণধোলাই দেয় এবং সেট থেকে বের করে দেয়। এই ধরনের ঘটনা পুরো চলচ্চিত্র জগতের জন্যই অত্যন্ত লজ্জাজনক।”
7
8
শুরুতে শোনা গিয়েছিল যে চুরি হওয়া টাকাগুলো রাশি খান্নার নিজের, তবে তাঁর টিম এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে। তারা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে যে, হারানো টাকাগুলো আসলে অভিনেত্রীর ম্যানেজারের ছিল, রাশির নয়।
8
8
আগামীতে রাশি খান্নাকে দেখা যাবে ‘রাউডি অ্যান্ড কোং’, ‘তালাখোঁ মে এক’, ‘ব্রিজ’, ‘লুক্কে’ এবং ‘ফারজি ২’-এর মতো আলোচিত সব কাজ।