ভাইফোঁটায় ভাই বা বোনকে কী উপহার দেবেন? রাশি অনুযায়ী স্বল্প খরচে দিতে পারেন দারুণ উপহার
নিজস্ব সংবাদদাতা
১০ নভেম্বর ২০২৬ ২১ : ১১
শেয়ার করুন
1
14
ভাইফোঁটা মানেই ভাই-বোনের সম্পর্কের একান্ত উদ্যাপন। কপালে ফোঁটা, মিষ্টিমুখ আর উপহারের আদানপ্রদানে উৎসবের আনন্দ পূর্ণতা পায়। ২০২৬ সালে ভাইফোঁটায় ভাইবোনের জন্য উপহার বাছতে গিয়ে যদি দ্বিধায় পড়েন, তা হলে তাঁর রাশি অনুযায়ী উপহার বেছে নিতে পারেন। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, রাশির বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই রং ও সামগ্রী উপহার হিসেবে শুভ বলে বিবেচিত হয়। দেখে নেওয়া যাক, ১২ রাশির বোনের জন্য কেমন উপহার হতে পারে উপযুক্ত।
2
14
মেষ: উদ্যমী ও সাহসী মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ফিটনেস সংক্রান্ত সামগ্রী, স্পোর্টস অ্যাকসেসরিজ কিংবা অ্যাডভেঞ্চার ট্রিপের ভাউচার হতে পারে ভাল উপহার। লাল রঙের কোনও সামগ্রীও বেছে নিতে পারেন।
3
14
বৃষ: সৌন্দর্য ও আভিজাত্য পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা। সিল্কের শাড়ি, সিল্কের পাঞ্জাবি, হিরের গয়না অথবা বাড়ি সাজানোর সুন্দর কোনও ডেকর আইটেম তাঁদের মন জয় করতে পারে।
4
14
মিথুন: কৌতূহলী ও সৃজনশীল মিথুন রাশিকে দিতে পারেন পান্না বসানো সোনার বা রুপোর আংটি। বই কিংবা নতুন কিছু শেখার উপকরণও হতে পারে অন্যরকম উপহার।
5
14
কর্কট: আবেগপ্রবণ ও পরিবারকেন্দ্রিক কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সাদা রঙের পোশাক, সুন্দর দোপাট্টা কিংবা রুচিশীল কোনও উপহার বেছে নিতে পারেন।
6
14
সিংহ: আত্মবিশ্বাসী সিংহ রাশির বোনের জন্য মানানসই হতে পারে আকর্ষণীয় গয়না, কোনও দামী সুগন্ধি, ডিজাইনার ব্যাগ কিংবা ব্যক্তিত্বের সঙ্গে মানানসই কোনও ফ্যাশন অ্যাকসেসরিজ। ভাইকে দিতে পারেন স্টাইলিশ ঘড়ি, ব্র্যান্ডেড সানগ্লাস, ট্রেন্ডি পোশাক কিংবা পছন্দের কোনও ফ্যাশন অ্যাকসেসরি বেছে নিতে পারেন।
7
14
কন্যা: গোছানো ও ব্যবহারিক জিনিস পছন্দ করেন কন্যা রাশির জাতিকারা। তাঁদের জন্য সুন্দর ডায়েরি, স্মার্টওয়াচ, বই কিংবা কাজের সুবিধা হয় এমন কোনও উপহার ভালো বিকল্প।
8
14
তুলা: সৌন্দর্য ও রুচির প্রতি আকর্ষণ থাকে এই রাশির জাতক জাতিকাদের। পারফিউম, ফ্যাশন জুয়েলারি অথবা নান্দনিক ঘর সাজানোর সামগ্রী দিতে পারেন।
9
14
বৃশ্চিক: রহস্যময় ও ব্যক্তিত্বসম্পন্ন বৃশ্চিক রাশির বোনের জন্য গাঢ় রঙের পোশাক, স্টাইলিশ ঘড়ি কিংবা পছন্দের কোনও বিশেষ অ্যাকসেসরিজ হতে পারে উপযুক্ত। ভাইকে পছন্দের লেখকের বই, রহস্য-রোমাঞ্চের উপন্যাস, ওয়্যারলেস হেডফোন কিংবা বিশেষ কোনও অ্যাকসেসরি ভালো উপহার হতে পারে।
10
14
ধনু: ভ্রমণপ্রিয় ধনু রাশির জাতক জাতিকাদের জন্য ট্রাভেল ব্যাগ, ক্যামেরা অ্যাকসেসরিজ কিংবা পছন্দের কোনও ভ্রমণের অভিজ্ঞতা উপহার দিতে পারেন।
11
14
মকর: বাস্তববাদী মকর রাশির ভাইবোনের জন্য অফিস ব্যাগ, ঘড়ি, মানসম্মত পার্স কিংবা কাজের উপযোগী কোনও সামগ্রী বেছে নিতে পারেন। ওয়ালেট, ল্যাপটপ কিংবা পেশাগত কাজে লাগে এমন কোনও উপহার বেছে নিতে পারে
12
14
কুম্ভ: নতুনত্ব পছন্দ করেন কুম্ভ রাশির জাতিকারা। তাঁদের জন্য আধুনিক গ্যাজেট, স্মার্ট অ্যাকসেসরিজ কিংবা অভিনব কোনও উপহার হতে পারে সেরা পছন্দ।কুম্ভ রাশির জাতকদের জন্য স্মার্ট গ্যাজেট, ব্লুটুথ স্পিকার, ই-রিডার কিংবা কোনও ইউনিক টেক অ্যাকসেসরি উপযুক্ত হতে পারে।
13
14
মীন: কল্পনাপ্রবণ ও সংবেদনশীল মীন রাশির বোনের জন্য সুন্দর ছবি, শিল্পকর্ম, সুগন্ধি কিংবা পছন্দের কোনও বই হতে পারে মন ছুঁয়ে যাওয়ার মতো উপহার।
14
14
উপহার নির্বাচনে রাশির পাশাপাশি ভাই-বোনের ব্যক্তিগত পছন্দ ও প্রয়োজনকেও গুরুত্ব দিন। কারণ, উপহারের প্রকৃত মূল্য তার দামে নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা ভালোবাসা ও আন্তরিকতায়।