দেশের রেল পরিষেবায় নতুন দিগন্ত খুলে গিয়েছে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতকে জুড়তে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেশের প্রথম ‘বন্দে ভারত স্লিপার’ ট্রেন পরিষেবা।
2
13
হাওড়া এবং কামাখ্যার মধ্যে চলাচলকারী এই সেমি হাই-স্পিড ট্রেনটি ২০২৫ সালে চালু হয়েছে। রাতের মধ্যে দ্রুত গন্তব্যে পৌঁছনো এবং ট্রেনের ভেতরে আধুনিক স্বাচ্ছন্দ্য বজায় রাখাই এই পরিষেবার মূল লক্ষ্য।
3
13
রেল সূত্রের খবর, হাওড়া-কামাখ্যা রুটটিকেই ভবিষ্যতের বন্দে ভারত স্লিপার ট্রেনের 'টেমপ্লেট' হিসেবে ধরা হচ্ছে।
4
13
এক নজরে দেখে নেওয়া যাক আর কোন কোন রুটে এই প্রিমিয়াম স্লিপার ট্রেন চালু হওয়া ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে বা চালুর অপেক্ষায় রয়েছে।
5
13
মুম্বই-বেঙ্গালুরু: দেশের দুই বড় বাণিজ্যিক শহরের মধ্যে যাতায়াতের সময় কমাতে এই রুটে বন্দে ভারত স্লিপার চালুর সবুজ সঙ্কেত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। হাওড়া-কামাখ্যার পর এটিই দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার করিডর হতে চলেছে। তবে এর বিস্তারিত সময়সূচি ও ভাড়া এখনও চূড়ান্ত হয়নি।
6
13
নয়াদিল্লি-মুম্বই: দেশের রাজনৈতিক ও আর্থিক রাজধানীকে জুড়তে এই রুটটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রেল মন্ত্রক। ভবিষ্যৎ পরিকল্পনার তালিকায় এই রুটটির নাম প্রথম সারিতে রয়েছে।
7
13
নয়াদিল্লি-হাওড়া: যাত্রী চাহিদা ও দীর্ঘ দূরত্বের কথা মাথায় রেখে রাজধানী ও কলকাতার সংযোগকারী এই রুটেও বন্দে ভারত স্লিপার চালানোর জোরদার আলোচনা চলছে।
8
13
নয়াদিল্লি-আহমেদাবাদ: রাতে প্রিমিয়াম রেল ভ্রমণের যে রূপরেখা রেল তৈরি করেছে, তারই অংশ হিসেবে এই রুটে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।
9
13
নয়াদিল্লি-চেন্নাই: উত্তর ও দক্ষিণ ভারতকে জুড়তে যাত্রীদের সামনে একটি প্রিমিয়াম বিকল্প তুলে ধরাই রেলের লক্ষ্য।
10
13
নয়াদিল্লি-সেকেন্দ্রাবাদ: আগামী কয়েক বছরে অতিরিক্ত স্লিপার ট্রেন নামানোর যে প্রস্তুতি ভারতীয় রেল নিচ্ছে, সেই তালিকায় এই রুটটির ওপরও বিশেষ নজর রাখা হচ্ছে।
11
13
নয়াদিল্লি-পুণে: প্রযুক্তি এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে পুণের গুরুত্ব দিন দিন বাড়ছে। সে কথা মাথায় রেখেই দিল্লির সঙ্গে পুণের এই সম্ভাব্য স্লিপার রুটের নাম উঠে এসেছে।
12
13
মুম্বই-আহমেদাবাদ: এই দুই শহরের মধ্যে বুলেট ট্রেনের কাজ চলার পাশাপাশি ইতিমধ্যেই একাধিক প্রিমিয়াম ট্রেন রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই রুটেও বন্দে ভারত স্লিপার চালানো হতে পারে।
13
13
নয়াদিল্লি-শ্রীনগর: কাশ্মীর পর্যন্ত রেল সংযোগ সম্পূর্ণ হওয়ার পর এই উপত্যকায় প্রিমিয়াম দীর্ঘ দূরত্বের ট্রেন চালানোর প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এখনও কোনও সরকারি সিলমোহর পড়েনি, তবে ভবিষ্যৎ তালিকায় এই রুটের নামও উজ্জ্বল।