ইউপিআই পেমেন্ট ফেল করেছে, এদিকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে? জানুন ব্যাঙ্কে না গিয়েও কীভাবে রিফান্ড পাবেন
নিজস্ব সংবাদদাতা
১২ অক্টোবর ২০২৬ ১৪ : ৫২
শেয়ার করুন
1
8
আজকাল অধিকাংশ মানুষই ইউপিআই পেমেন্টের উপর ভরসা করেন। দামি কোনও জিনিস কেনা হোক বা সাধারণ চায়ের দোকানের টাকা মেটাতে অনলাইনেই টাকা লেনদেন করেন। কিন্তু ধরুন যদি ইউপিআই পেমেন্ট করার সময় সেই লেনদেন ফেল করল, কিন্তু এদিকে আপনার অ্যাকাউন্ট থেকেও টাকা কেটে নিল তাহলে? ব্যাঙ্কে না গিয়েও কীভাবে টাকা ফেরত পাবেন? ছবি- সংগৃহীত
2
8
যদি ইউপিআই পেমেন্ট ফেল করার পরও অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় তাহলে তৎক্ষণাৎ আপনার ট্রানজাকশন স্ট্যাটাস চেক করুন। এই ট্রানজাকশন আইডি বা ইউপিআই রেফারেন্স নম্বর সেভ করে রাখুন। বা স্ক্রিনশট নিয়ে রাখুন। ছবি- সংগৃহীত
3
8
এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন। দেখুন সত্যিই আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটেছে কিনা। এবং একই সঙ্গে যাঁকে টাকা পাঠিয়েছেন তাঁকেও তাঁর ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে বলুন, যে টাকাটা যোগ হয়েছে কিনা। ছবি- সংগৃহীত
4
8
যদি দেখেন পেমেন্ট ফেল করার পরও আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছেন এবং যাঁকে টাকা পাঠিয়েছেন তিনি সেটা পাননি তাহলে তৎক্ষণাৎ আপনার সেই ইউপিআই অ্যাপ থেকে কমপ্লেন করুন। কমপ্লেন করার পর কমপ্লেন বা টিকিট নম্বর সেভ করে রাখুন। ছবি- সংগৃহীত
5
8
এরপর আপনার ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে গোটা বিষয়টা জানান। প্রয়োজনে ট্রানজাকশন আইডি, টিকিট নম্বর, লেনদেনের দিন, অ্যামাউন্ট সহ সব তথ্য দিন। ছবি- সংগৃহীত
6
8
কতদিন লাগে এই ক্ষেত্রে কমপ্লেন করার পর টাকা ফেরত পেতে? অটো রিভারসাল টাইমলাইন সাধারণত লেনদেনের দিন বা টি+১ দিন, আর কিছু ক্ষেত্রে এতে টি+৫ দিনও লাগে। ছবি- সংগৃহীত
7
8
তবে মনে রাখবেন এই প্রসেস চলাকালীন কাউকে আপনার ইউপিআই পিন দেবেন না। বা ওটিপি শেয়ার করবেন না। ছবি- সংগৃহীত
8
8
যদি অভিযোগ জানানোর পরও টাকা ফেরত না পান তাহলে? সেক্ষেত্রে সোজাসুজি ব্যাঙ্কে গিয়ে অভিযোগ জানাতে হবে। তারপরও টাকা না পেলে আরবিআইয়ের কাছে অভিযোগ জানাতে পারেন।ছবি- সংগৃহীত