পুজোর আবহে একটানা ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে। চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে সপ্তাহান্ত পর্যন্ত একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলায় সতর্কতা জারি হয়নি।
2
6
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ, সোমবার ও আগামিকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়।
3
6
১৪ অক্টোবর, চতুর্থীর দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায়, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি হয়নি।
4
6
আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি।
5
6
আগামী ১৮ ও ১৯ অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর থেকে সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে।
6
6
অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দুর্গাপুজোর সময় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৬ ও ১৭ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে।