এদিকে লোকসভার পর রাজ্য়সভাতেও পাস হয়েছে ট্যাক্সেসন বিল।
4
8
সোমবার রাজ্যসভায় ট্যাক্সেসন বিল পাস হওয়ার পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। আগের মতোই বিনামূল্যে পাবেন এই পরিষেবা। পাশাপাশি Merchant Discount Rate নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
5
8
নির্মলা সীতারামন জানিয়েছেন, অনেকেই বলছেন-এই বিল পাশের পর ইউপিআই লেনদেনে টাকা দিতে হবে। ইউপিআই পেমেন্ট আসার পর থেকে যেন এটা ফ্রি ছিল। এখনও সেরকম থাকবে। লেনদেনে কোনও টাকা দিতে হবে না।
6
8
এখানেই শেষ নয়, অর্থমন্ত্রী বলেছেন, Merchant Discount Rate নিয়ে আগামী দিনে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই ধরনের কোনও সার্ভিস চার্জের প্রয়োজন নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে। তাই বুঝতে হবে, এখনও কোনও Merchant Discount Rate ফ্রেম ওয়ার্ক তৈরি করা হয়নি।
7
8
তবে ইলেট্রনিক মার্চেন্টস যেমন ভিসা, মাস্টার কার্ডের মতো ব্যবসায়ীরা Merchant Discount Rate দিয়েই যাচ্ছেন। এরা ১.৫ শাতংশ থেকে ২ শতাংশ বা তার বেশি ক্রেডিট কার্ডে সার্ভিস চার্জ দেন। ডেবিট কার্ডের ক্ষেত্রে এই চার্জের পরিমাণটা ০.৯০ শতাংশ। এখনও কাস্টমারদের থেকে ইউপিআই-এ লেনদেনের জন্য আলাদা কোনও চার্জ নেয় না এই সার্ভিস প্রোভাইডাররা । উল্টে এই বিজনেস হাউসগুলি, কার্ডের ব্যবহার বৃদ্ধি করার জন্য, ডিসকাউন্ট ও EMI অফার দিয়ে থাকে।
8
8
সাধারণ ইউপিআই ব্যাহারকারীদের থেকে চার্জ না কাটলেও ১০,০০০ টাকা থেকে ১ লাখ টাকার কেনাকাটায় এই সার্ভিস প্রোভাইডাররা ক্রেতাদের ইনস্ট্যান্ট ডিসকাউন্ট, নো কস্ট ইএমআই অপশন, অ্যাডিশনাল ক্যাসব্যাক অপশন ও এক্সচেঞ্জ বোনাসের মতো সুবিধা দিয়ে থাকে। এরা ব্যবহারকারীদের থেকে সার্ভিস চার্জ বাবদ টাকা না কাটলেও নিজেদের সেলস বৃদ্ধি করতে পারছে, সেই কারণেই এখনও বিনামূল্যে অনলাইনে কেনাকাটা করতে পারছেন সাধারণ ক্রেতারা।