বর্তমান সময়ে ইউপিআই ছাড়া জীবন একপ্রকার অচল। সামান্য চা খেতে যাওয়া হোক বা ক্যাব সার্ভিস নেওয়ার পর সেটার পেমেন্ট কিংবা অনলাইন শপিং, সবেতেই ইউপিআই অনেকের প্রথম পছন্দ। এতে ক্যাশ ক্যারি করতে হয় না। কিন্তু যদি ধরুন, আপনি একজনকে টাকা পাঠাতে গিয়ে, অন্য আরও একজনকে টাকা পাঠিয়ে দিলেন, এবং সেটা বেশ বড় অঙ্কের। তাহলে? কী করবেন? টাকাটা কি তবে আর ফেরত পাবেন না? নাকি কোনও উপায় আছে? ছবি- সংগৃহীত
2
7
ইউপিআই করলে যেহেতু নিমেষের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে প্রাপকের অ্যাকাউন্টে চলে যায় সেহেতু সেখানে কোনও টাকা পাঠানোর পর কুলিং অফ পিরিয়ড থাকে না, বা অটোমেটিক রিভার্সাল হয় না। সেই কারণে যে টাকা পাঠিয়ে দিয়েছেন ইতিমধ্যেই সেটা ফেরত পাওয়া চাপের বিষয়। ছবি- সংগৃহীত
3
7
আইন অনুযায়ী, একবার টাকা অন্যের অ্যাকাউন্টে চলে গেলে ব্যাঙ্ক সেই ব্যক্তির অনুমতি ছাড়া টাকাটা তুলে নিতে পারে না। সে যতই ভুল করে টাকা পাঠিয়ে থাকুন না কেন। ছবি- সংগৃহীত
4
7
যদি আপনি আপনার টাকা ফেরত চান তাহলে সবার আগে আপনার সেই ব্যক্তির অনুমতি লাগবে। রেগুলেশন অনুযায়ী যিনি টাকা পাঠাচ্ছেন, এটা সম্পূর্ণ তাঁর দায়িত্ব যে তিনি ঠিক নম্বরে টাকা পাঠাচ্ছেন কিনা সেটা দেখার। ছবি- সংগৃহীত
5
7
তবে যদি ভুল করে আপনি অন্য কারও অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে থাকেন, তাহলে আপনি ব্যাঙ্কে অভিযোগ জানালে ব্যাঙ্ক সেই ব্যক্তির সঙ্গে কথা বলবে। তিনি যদি কনফার্ম করেন যে টাকাটা ভুল করে তিনি পেয়েছেন, এবং ফেরত দিতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে টাকাটা ফেরত আসবে। ছবি- সংগৃহীত
6
7
আর যদি সেই ব্যক্তি টাকা ফেরত দিতে না চান তাহলে ব্যাঙ্কের সেক্ষেত্রে কিছু করার থাকে না। পুলিশে অভিযোগ জানাতে পারেন। কিন্তু তাতেও যে বিশেষ লাভ হতে পারে এমন নিশ্চয়তা নেই। ছবি- সংগৃহীত
7
7
আর একটি কাজ করতে পারেন, যাঁকে ভুল করে টাকা পাঠিয়েছেন তাঁকে যোগাযোগ করুন। অনুরোধ করুন টাকা ফেরত দেওয়ার। তাতে যদি তিনি দেন, তবে ভাল। নইলে সেই ক্ষতি আপনাকে মেনে নিতে হবে। ছবি- সংগৃহীত