অনেক সময় রেশন কার্ডে থাকা গুরুত্বপূর্ণ তথ্যে পরিবর্তনের প্রয়োজন হয়। কিন্তু কার্ড ইস্যু হয়ে যাওয়ার পর তা পরিবর্তন করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনেই সংশয় থাকে।
2
9
তবে রেশন কার্ডের গুরুত্বপূর্ণ তথ্য আপডেট বা পরিবর্তন করা সম্ভব।
3
9
কী কী পরিবর্তন করা সম্ভব? রেশন কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর বা পরিবারের সদস্যের তথ্য যোগ বা বাদ দিতে পারেন। এই প্রক্রিয়াটি অনলাইনে বা অফলাইনে- উভয়ভাবেই করা সম্ভব।
4
9
অনলাইনে কীভাবে রেশন কার্ড আপডেট করবেন? অনলাইনে পরিবর্তনের জন্য আপনাকে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে। প্রথমে আপনার রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপর লগ-ইন করুন। যদি আপনার কোনও অ্যাকাউন্ট না থাকে, তবে প্রথমে মোবাইল নম্বর এবং আধার কার্ড ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। এরপর 'ডিপার্টমেন্ট সার্ভিসেস' বিভাগে গিয়ে "Form For Modification in Ration Card" বিকল্পটি নির্বাচন করুন।
5
9
এপরপর আপনার রেশন কার্ড নম্বরটি দিলেই পরিবারের সমস্ত তথ্য স্ক্রিনে দেখা যাবে। যদি কোনও পরিবর্তনের প্রয়োজন হয়, যেমন নাম যোগ করা, নাম বাদ দেওয়া বা ঠিকানা পরিবর্তন করা, তবে প্রয়োজনীয় তথ্য আপডেট করুন।
6
9
এরপর প্রয়োজনীয় নথিপত্র আপলোড করুন এবং আবেদনটি জমা দিন। মনে রাখবেন, আবেদন জমা দেওয়ার পর আপনি একটি 'অ্যাকনলেজমেন্ট নম্বর' পাবেন, সেটি যত্ন সহকারে সংরক্ষণ করুন।
7
9
কী কী নথিপত্র প্রয়োজন? বিবাহের শংসাপত্র, আধার কার্ড, জন্ম শংসাপত্র, নতুন ঠিকানার প্রমাণপত্র। তবে, কী ধরনের পরিবর্তন করতে চাইছেন, তার ওপর ভিত্তি করেই প্রয়োজনীয় নথিপত্র নির্ধারিত হবে।
8
9
অনলাইনে কোনো সমস্যার সম্মুখীন হলে কী করবেন? আপনার নিকটস্থ 'ফুড সাপ্লাই সার্কেল' অফিসে গিয়ে আবেদন করতে পারেন।
9
9
কোথায় অভিযোগ জানাবেন? রেশন কার্ড সংক্রান্ত যেকোনও সমস্যার জন্য আপনি জাতীয় টোল-ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৬৭ এবং ১৪৪৫৭-এ ফোন করতে পারেন। যদি এই নম্বরগুলিতে ফোন করেও কোনও সমাধান না পাওয়া যায়, তবে আপনি আপনার এলাকার সংশ্লিষ্ট খাদ্য সরবরাহ আধিকারিকের কাছে লিখিত অভিযোগও জমা দিতে পারেন।