রবিবার বাজেটে মধ্যবিত্তদের জন্য বিরাট ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। একগুচ্ছ জটিল রোগের ওষুধের করে বিরাট ছাড় ঘোষণা করলেন তিনি। যার ফলে সস্তা হচ্ছে একাধিক প্রয়োজনীয় ওষুধ।
2
7
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, দাম কমছে ক্যানসারের ১৭টি ওষুধের। ডায়াবেটিস অর্থাৎ সুগারের ওষুধেরও দাম কমতে চলেছে। ক্যানসার-সহ সাতটি জটিল রোগের ওষুধের ওপর আমদানি শুল্ক কমানো হল এবার।
3
7
পাশাপাশি নির্মলা সীতারামন ঘোষণা করেছেন, গোটা দেশে তিনটি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ তৈরি করতে চলেছে কেন্দ্র। ভারতকে গোটা পৃথিবীর কাছে ‘মেডিক্যাল ভ্যালু ট্যুরিজ়ম হাব’ হিসাবে তুলে ধরতে চাইছে সরকার।
4
7
আয়ুষ ফার্মেসিগুলিকে আপগ্রেড করা হবে এবং সরকার পাঁচটি মেডিক্যাল ট্যুরিজম হাব স্থাপনে রাজ্যগুলিকে সাহায্য করবে। এমার্জেন্সি ও ট্রমা কেয়ার সেন্টারের সুবিধা-সহ জেলা হাসপাতালগুলিতে ৫০ শতাংশ ক্যাপাসিটি বাড়াতে হবে।
5
7
মেডিক্যাল হাবে থাকব, মেডিক্যাল বিষয়ে গবেষণার ব্যবস্থা, মেডিক্যাল শিক্ষার ব্যবস্থা, মেডিক্যাল ভ্যালু ট্যুরিজ়ম ফেসিলিটেশন সেন্টার, আয়ুষ সেন্টার।
6
7
পাশাপাশি থাকবে রোগ শনাক্তকরণের প্রয়োজনীয় সুবিধা এবং রোগীদের যত্ন এবং থাকার জন্য বিশেষ আবাসের ব্যবস্থা।
7
7
বাজেটে বায়োফার্মা খাতে শক্তি' প্রকল্পটি আগামী পাঁচ বছরে জৈবিক এবং জৈব-সদৃশ পণ্যের অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির জন্য ১০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে।